সোমবার । জুলাই ২৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ

একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ

Image

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোটি কোটি শিক্ষার্থীকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত করতে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। জাতীয় সবুজ মিশনের আওতায় এই কর্মসূচির মূল লক্ষ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ও বসতভিটায় এক কোটি গাছের চারা রোপণ করা।

পরিবেশগত ভারসাম্য রক্ষা, উজাড় হওয়া বন পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরে দেশে মোট ২৫ কোটি গাছ লাগানোর একটি বড় পরিকল্পনা রয়েছে সরকারের। 

‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচিটি এই মহাপরিকল্পনারই অংশ, যা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ও জলবায়ু বাজেট প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্প্রতি বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ও বসতভিটায় এক কোটি গাছ লাগানোর জন্য একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। পরিবেশ সংরক্ষণ ও বনায়নের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পরিবার ও সমাজকে সঙ্গে নিয়ে গাছ লাগানো ও পরিচর্যার কাজে সরাসরি অংশ নিতে পারবে। এর পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতার বিষয়টিকে এখন শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধ তৈরীর অংশ হিসেবে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা অন্তর্ভুক্ত করা হবে।’

রোপণ করা চারার টিকে থাকার হার বাড়ানো এবং কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে সরকার ‘ট্রি মনিটরিং অ্যাপ’ তৈরি করছে। এই অ্যাপের মাধ্যমে সারা দেশে রোপণ করা গাছ ডিজিটালভাবে পর্যবেক্ষণ ও তদারকি করা হবে।

বাজেট ও জলবায়ু প্রতিবেদনে জানানো হয়, এই অ্যাপ চারা রোপণ ও পরিচর্যার কাজকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করবে। একই সঙ্গে বন অধিদপ্তরের জিপিএস ও জিআইএস-ভিত্তিক তথ্যপ্রযুক্তির সঙ্গে মিলিয়ে বনায়ন এলাকার সব তথ্য সংরক্ষণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচির জন্য এই ডিজিটাল নজরদারি খুবই দরকারি। কারণ, দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা যার যার বাড়িতে চারা লাগাবে, যা প্রথাগত বা সাধারণ উপায়ে নিয়মিত তদারকি করা বেশ কঠিন।

এই উদ্যোগটি সরকারের জাতীয় সবুজ মিশনের একটি বড় অংশ। এর আওতায় রাস্তাঘাট, মহাসড়ক, বাঁধ, নদী ও খালের পাড়ের খালি জায়গায় গাছ লাগানো, শহরের বনায়ন এবং কৃষি-বনায়ন সম্প্রসারণ করা হবে।

এ ছাড়াও উপকূলীয় চরাঞ্চলে ম্যানগ্রোভ (উপকূলীয় বন) বনায়ন, উপকূলীয় প্রতিবেশ পুনরুদ্ধার, পাহাড়ি ও মধ্যাঞ্চলের ক্ষতিগ্রস্ত শালবন পুনরুদ্ধার এবং বিলুপ্তপ্রায় বিভিন্ন বনজ প্রজাতির গাছ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিবেশবান্ধব কৌশলের অংশ হিসেবে সরকার উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশ এলাকাকে ‘কার্বন ক্রেডিট’ বা কার্বন বাণিজ্য ব্যবস্থার আওতায় এনে রাজস্ব আয়েরও পরিকল্পনা করছে।

বাজেট নথি অনুযায়ী, এই ২৫ কোটি গাছ লাগানোর বিশাল কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় সাড়ে ৩ লাখ মানুষের সবুজ কর্মসংস্থান বা কাজের সুযোগ তৈরি হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় বাজেটটি দশটি কৌশলগত অগ্রাধিকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে সুরক্ষা দেওয়া, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপ দেওয়া অন্যতম লক্ষ্য। এর উদ্দেশ্য হলে- ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ, জলবায়ু-সহনশীল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।’

সরকারের কর্মপরিকল্পনা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার কাজও চলছে। ফলে শিক্ষা, জনসম্পৃক্ততা ও বনায়নকে এক সুতোয় গেঁথে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচিটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি পরিবেশগত কৌশলের একটি অন্যতম প্রধান স্তম্ভ হতে যাচ্ছে।

Releated Posts

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের…

জুলাই ২৩, ২০২৬
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি…

জুলাই ২৩, ২০২৬
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন…

জুলাই ২৩, ২০২৬
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…

জুলাই ২৩, ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ…

জুলাই ২৩, ২০২৬
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬