বুধবার । জুলাই ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ক্রোয়েশিয়ার কাছে হেরে পানামার বিদায়

Image

 ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টানা দ্বিতীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পানামা। অন্যদিকে কষ্টার্জিত এই জয়ে শেষ ৩২’র আশা টিকিয়ে রেখেছে ক্রোয়েশিয়া।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের শেষ চারে খেলা ক্রোয়েশিয়া গ্রুপ-এল’র প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। যে কারনে বিশ্বকাপে টিকে থাকতে তাদের সামনে জয় ভিন্ন বিকল্প কোন পথ খোলা ছিলনা। 

ম্যাচের ৫৪ মিনিট আন্তে বুদিমিরের গোলে ক্রোয়েটদের জয় নিশ্চিত হয়। 

ম্যাচ শেষে পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন বলেছেন, ‘গোল করতে না পারলে সেই ম্যাচে জেতা সম্ভব নয়।’

যদিও র‌্যাঙ্কিংয়ের অনেক উপরে থাকা ক্রোয়েশিয়ার সাথে লড়াকু পারফরমেন্সে তিনি দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত বলে জানিয়েছেন। বিশ^কাপ থেকে বিদায় নিলেও ক্রিস্টিয়ানসেন জানিয়েছেন তিনি ভবিষ্যতে এই দলের কাছ থেকেই ভাল কিছু আশা করছেন। তার মতে এই দুই ম্যাচের পর এখানকার খেলোয়াড়রা আজ আজকের মত থাকবে না, তারা অবশ্যই সামনে এগিয়ে যাবে। 

ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় তারকা লুকা মড্রিচ কাল ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। শুরুতেই তার একটি হেড বারের উপর দিয়ে অল্পের জন্য বাইরে চলে যায়। ক্রিস্টিয়ানসেনের অধীনে পানামার কঠিন রক্ষনভাগ এবার অনেক দলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। এই রক্ষনভাগের কারনেই বাছাইপর্ব পার করে দ্বিতীয়বারের মত পানামা বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে। 

২৩ মিনিটে হোসে লুইস রড্রিগয়েজের হেড কোনমতে রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। 

দ্বিতীয়ার্ধে ম্যাচের স্পষ্ট নিয়ন্ত্রন নিয়ে নেয় ক্রোয়েশিয়া। তারই ধারাবাহিকতায় জোসিপ স্টানিসিচের ক্রস থেকে বুদিমিরের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরের মিনিটেই ব্যবধান

দ্বিগুন হতে পারতো। মড্রিচের পাস থেকে মার্কো পাসালিসের শট রুখে দেন গোলরক্ষক ওরলান্ডো মসকুয়েরা। ফিরতি বলে তার শট বারের উপর দিয়ে চলে যায়।  

ম্যাচে ফিরে আসার জন্য পানামা চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা গোলের দেখা পায়নি। 

আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে পানামা চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হবে। তিন পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া লড়বে দ্বিতীয় স্থানে থাকা ঘানার বিপক্ষে।

ইংল্যান্ডের সাথে ড্র করে ঘানারও সংগ্রহে আছে চার পয়েন্ট।

Releated Posts

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬
New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

A two-day ‘New Zealand Education Expo’ was held in Dhaka, offering Bangladeshi students opportunities to pursue higher education,…

জুলাই ২০, ২০২৬
ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

বিশ্বকাপ ফাইনাল মানেই আবেগ, পরিসংখ্যান আর কাকতালীয় নানা গল্প। স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের…

জুলাই ১৯, ২০২৬
ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা এখন শুরুর একাদশ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামার…

জুলাই ১৯, ২০২৬
‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনেও। বিশ্বকাপ…

জুলাই ১৯, ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। …

জুলাই ১৯, ২০২৬
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব…

জুলাই ১৯, ২০২৬
মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আজ সকাল ১০ টায় মানিকগঞ্জ সদরের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে…

জুলাই ১৯, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই…

জুলাই ৮, ২০২৬