মঙ্গলবার । নভেম্বর ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • কলম্বিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ৪, আহত ১৭

কলম্বিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ৪, আহত ১৭

Image

কলম্বিয়ায় একটি সামরিক ঘাঁটির কাছে ট্রাকে রাখা বোমার বিস্ফোরণে দুই মাস বয়সী এক শিশুসহ চারজন নিহত এবং আহত হয়েছেন আরও ১৭ জন । সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত রোববার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় তলিমা বিভাগের প্লানাদাস শহরে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা মাদক চোরাচালানে জড়িত বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পর থেকেই দেশটিতে সহিংসতা বেড়েছে। পাল্টা জবাবে বিদ্রোহীরাও হামলা অব্যাহত রেখেছে। গত এক সপ্তাহেই তারা চারটি হামলা চালিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে এক হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ বোমা বিস্ফোরণে একটি হাসপাতাল ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারী চিৎকার করছেন। এ সময় এক ব্যক্তি ধ্বংসস্তূপের মধ্য থেকে একটি শিশুর নিথর দেহ বের করে আনছেন।

তলিমা বিভাগের গভর্নর আদ্রিয়ানা মাগালি মাতিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্লানাদাসে হামলায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি কন্যাশিশুও রয়েছে।’

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার জন্য একসময় শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী সংগঠন ফার্কের বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি অংশকে দায়ী করেছে। কয়েক দশকের সংঘাতের অবসান ঘটাতে ২০১৬ সালে ফার্ক তৎকালীন সরকারের সঙ্গে শান্তিচুক্তি করেছিল।

প্লানাদাসের মেয়র হুয়ান কামিলো হুয়েহে জানিয়েছেন, হামলার আগে শহরের আকাশে কয়েকটি ড্রোন উড়তে দেখা গেছে।

কলম্বিয়ার মাদক চোরাচালানে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো সাম্প্রতিক সময়ে সরকারের বিরুদ্ধে সংঘাতে ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বাড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নজরদারির জন্য, আবার কোনো ক্ষেত্রে সরাসরি হামলা চালাতে এসব ড্রোন ব্যবহার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা প্লানাদাসসহ সাম্প্রতিক অন্যান্য হামলার জন্য ‘মাদক সন্ত্রাসীদের’ দায়ী করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা তোমাদের পরাস্ত করব!’

গভর্নর মাতিজ এই বোমা হামলাকে ‘জঘন্য ও অপরাধমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

২০১৬ সালে সরকার ও ফার্কের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ওই চুক্তিতে অংশ নেয়নি। এরপর থেকে এসব গোষ্ঠী দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। সর্বশেষ এই বোমা হামলা সেই সহিংসতারই নতুন ঘটনা।

যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সব ধরনের শান্তি আলোচনা বন্ধ করে দেন।

এরপর তিনি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলার নির্দেশ দেন। জবাবে বিদ্রোহীরা বোমা ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

গত শনিবার তলিমা বিভাগের পাশের হুইলা বিভাগের আলগেসিরাস শহরে হ্যালোইন উৎসব চলাকালে বিস্ফোরক ভর্তি একটি মোটরসাইকেলের বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হন।

এদিকে, ওই অঞ্চলে হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় গত শুক্রবার প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা ভেনেজুয়েলা সীমান্তবর্তী প্রধান শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ দেন।

Releated Posts

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া…

নভেম্বর ১৬, ২০২৬
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে…

নভেম্বর ১৬, ২০২৬
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন…

নভেম্বর ১৬, ২০২৬
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা…

নভেম্বর ১৬, ২০২৬
Why Western Enforcers Are Eyeing Showkat Ali

Why Western Enforcers Are Eyeing Showkat Ali

In modern global enforcement, targeted sanctions are no longer reserved strictly for rogue states. They have evolved into…

নভেম্বর ১৫, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয়…

নভেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী…

নভেম্বর ১৪, ২০২৬
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

✒️॥ মলয় কুমার দত্ত ॥ বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের মাধ্যমে ২০৩৪…

নভেম্বর ১৪, ২০২৬