বৃহস্পতিবার । ডিসেম্বর ১১, ২০২৫

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, যাচাইবিহীন তথ্য না ছড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, যাচাইবিহীন তথ্য না ছড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। একই সঙ্গে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

আজ সোমবার বিকেলে তিনি এসব তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়।কেউ এতে বিভ্রান্ত হবেন না।’
একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যা-ই বলুক এ ব্যাপারে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে। সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথাসময়ে অবহিত করা হবে।এদিকে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের…

ডিসেম্বর ১০, ২০২৫
থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ থামাতে সরাসরি ফোন করবেন ট্রাম্প

থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ থামাতে সরাসরি ফোন করবেন ট্রাম্প

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করেছে। এই যুদ্ধ বন্ধ করতে সরাসরি ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের…

ডিসেম্বর ১০, ২০২৫
খিলক্ষেত থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, সাত অপহরণকারী গ্রেফতার

খিলক্ষেত থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, সাত অপহরণকারী গ্রেফতার

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের সাত…

ডিসেম্বর ১০, ২০২৫
ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল

বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি আসন করা-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট বাতিল করে হাইকোর্টের রায় বহাল…

ডিসেম্বর ১০, ২০২৫
মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের…

ডিসেম্বর ১০, ২০২৫
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে…

ডিসেম্বর ১০, ২০২৫
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।…

ডিসেম্বর ১০, ২০২৫
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ আজ, বৃহস্পতিবারই ঘোষিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ আজ, বৃহস্পতিবারই ঘোষিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বুধবার সাক্ষাৎ করবেন…

ডিসেম্বর ১০, ২০২৫
শেয়ার বাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

শেয়ার বাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)…

ডিসেম্বর ৯, ২০২৫
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, যাচাইবিহীন তথ্য না ছড়ানোর আহ্বান মির্জা ফখরুলের - crd.news