সোমবার । নভেম্বর ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান্তের ভিত্তি : হুমায়ুন

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান্তের ভিত্তি : হুমায়ুন

Image

ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর সমাপনী দিনে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বার্থের জন্য যা সবচেয়ে ভালো, সেটিই করা হবে।’

আগামী ডিসেম্বরে ভারতের সঙ্গে বর্তমান গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান, চুক্তিটি নবায়ন করা হবে, নাকি নতুন কোনো চুক্তি করা হবে।

জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য যা সবচেয়ে ভালো, তা নিশ্চিত করতে আমরা কাজ করব।’

ভবিষ্যৎ ব্যবস্থায় কোনো গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করা হবে কি না- এমন প্রশ্নেরও নির্দিষ্ট কোনো সূত্র দেননি প্রতিমন্ত্রী। তিনি আবারও বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান নির্ধারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাই প্রাধান্য পাবে।

বাংলাদেশ-ভারত সংলাপের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, উচ্চপর্যায়ের সংলাপ কোনো সফর অনুষ্ঠিত হওয়ার ওপর নির্ভর করবে। এর আগে সরকারি পর্যায়ের আলোচনার মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, ‘উচ্চপর্যায়ের সফর হলে উচ্চপর্যায়ের সংলাপ হবে। অন্যথায় সরকারি পর্যায়ের আলোচনার মাধ্যমে আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।’

হুমায়ুন কবির বলেন, দ্বিপক্ষীয় সংলাপ এগিয়ে চলছে। তবে এ ধরনের প্রক্রিয়া রাতারাতি সম্পন্ন করা যায় না কিংবা হঠাৎ একটি তারিখ নির্ধারণ করেও এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ‘আলোচনা চলছে। কিন্তু হঠাৎ করে একটি তারিখ নির্ধারণ করে রাতারাতি এটি করা সম্ভব নয়।’
নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ ধরনের কোনো সফর হলে তার তথ্য বাংলাদেশ থেকেই আসা উচিত; অন্য কোথাও থেকে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে নয়।

Releated Posts

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া…

নভেম্বর ১৬, ২০২৬
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে…

নভেম্বর ১৬, ২০২৬
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন…

নভেম্বর ১৬, ২০২৬
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা…

নভেম্বর ১৬, ২০২৬
Why Western Enforcers Are Eyeing Showkat Ali

Why Western Enforcers Are Eyeing Showkat Ali

In modern global enforcement, targeted sanctions are no longer reserved strictly for rogue states. They have evolved into…

নভেম্বর ১৫, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয়…

নভেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী…

নভেম্বর ১৪, ২০২৬
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

✒️॥ মলয় কুমার দত্ত ॥ বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের মাধ্যমে ২০৩৪…

নভেম্বর ১৪, ২০২৬