বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

Image

তেহরানের সঙ্গে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘকে এ তথ্য জানিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে তিন দেশ জানায়, জাতিসংঘের ২২৩১ প্রস্তাবের সব বিধান ১৮ অক্টোবর ২০২৫-এ মেয়াদোত্তীর্ণ হয়েছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবেচনাও শেষ হলো।

চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (ই৩) পক্ষ থেকে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা আইনগতভাবে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য। কারণ, ইউরোপীয় দেশগুলো নিজেরাই চুক্তির অঙ্গীকার ভঙ্গ করেছে।

তেহরান, মস্কো ও বেইজিং আরও জানায়, ২২৩১ প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার ফলে এই অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে, যা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে।

তিন দেশ সব পক্ষকে একতরফা নিষেধাজ্ঞা ও উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। একইসঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, চুক্তির সময়সীমা শেষ হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থাকা সব বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল হয়েছে।

২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) এই চুক্তি স্বাক্ষর করেছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়।

Releated Posts

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত…

জুন ১০, ২০২৬
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ…

জুন ১০, ২০২৬
কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন…

জুন ১০, ২০২৬
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ…

জুন ১০, ২০২৬
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

✒️একেএম রাশেদ শাহরিয়ার কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার।…

জুন ১০, ২০২৬
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ,…

জুন ১০, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে যেকোনও ব্যক্তি অংশ নিতে পারবে বলে জানিয়েছেন…

জুন ৯, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে…

জুন ৯, ২০২৬