বৃহস্পতিবার । নভেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

টেক্সাসে ট্রাম্পের সমাবেশে বিক্ষোভকারীদের বাধা

Image

টেক্সাসে বুধবার এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার বিক্ষোভকারীদের বাধার মুখে পড়তে হয়েছে। 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক ডজন ব্যক্তিকে ওই সমাবেশস্থল থেকে বের করে দেওয়া হয়।

৮০ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প এসব প্রতিবাদকারীকে ‘ভাড়াটে বিক্ষোভকারী’ বলে মন্তব্য করে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। 

এ সময় সমবেত জনতা বারবার ‘ইউ-এস-এ!’ স্লোগান দেয় এবং বিক্ষোভকারীদের উদ্দেশে দুয়োধ্বনি দেয়।
নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ঝুঁকিতে থাকা প্রার্থীদের সহায়তা করতে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে এ ধরনের প্রচারাভিযানধর্মী সমাবেশ করে আসছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের দল কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। আর এমনটি হলে সরকারের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে ট্রাম্পের ক্ষমতার ওপর আরও জবাবদিহি ও নজরদারি তৈরি হতে পারে।

নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। 

এদিকে, ট্রাম্পের অজনপ্রিয় ইরান যুদ্ধ অষ্টম মাসে প্রবেশ করায় জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

ট্রাম্পের প্রায় দুই ঘণ্টার বক্তব্যের সময় যিনি বাধা দিয়েছিলেন তিনি নিজের ভিডিও করছেন বলে মনে হওয়ার পর, উপস্থিত জনতা তাকে দুয়ো দিয়ে মিলনায়তন থেকে বের করে দেয়।

এর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি হট্টগোল করেন। তার পরনে ‘এসওএস কিউবা’ লেখা একটি শার্ট ছিল বলে মনে হয়েছে। 

এটি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার প্রতি ইঙ্গিত করে, যার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে

Releated Posts

Safe migration, fraud prevention, legal compliance stressed

Safe migration, fraud prevention, legal compliance stressed

An awareness-raising workshop for travel agencies and migration facilitators was held at Hotel Holiday Inn in Dhaka today,…

নভেম্বর ১৮, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, ২০২৪…

নভেম্বর ১৮, ২০২৬
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প…

নভেম্বর ১৮, ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। আজ…

নভেম্বর ১৮, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত 

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনে জাতীয় সংসদের…

নভেম্বর ১৮, ২০২৬
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

 ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত…

নভেম্বর ১৮, ২০২৬
নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া…

নভেম্বর ১৬, ২০২৬
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে…

নভেম্বর ১৬, ২০২৬
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন…

নভেম্বর ১৬, ২০২৬