সোমবার । মে ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • পর্যটন বিকাশে ২৫ এপ্রিল হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ সিজন-২

পর্যটন বিকাশে ২৫ এপ্রিল হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ সিজন-২

Image

দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা ইভেন্ট ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ (সিজন-২)’। অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন বিভিন্ন পেশার এক হাজারের বেশি রানার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এবারের আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে রিদম গ্রুপ এবং ‘পাওয়ার্ড বাই’ হিসেবে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ এপ্রিল শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে দৌড় শুরু হবে। এতে দুটি ক্যাটাগরি থাকছে—সাড়ে ৭ কিলোমিটারের মূল দৌড় এবং ২ কিলোমিটারের ‘ফান রান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, “রানের মাধ্যমে দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ইতিবাচক ও স্পোর্টি ইমেজ তুলে ধরতে চাই।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইভেন্টটিকে উৎসবমুখর করতে বিজয়ীদের জন্য ট্রফি ও মেডেলের পাশাপাশি থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। টাইটেল স্পনসর রিদম গ্রুপের পক্ষ থেকে র‍্যাফেল ড্রতে ঢাকা-রোম-ঢাকা ও ঢাকা-দিল্লি-ঢাকা রুটের বিমান টিকিট দেওয়া হবে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার, মালদ্বীপ ও ব্যাংকক রুটে রিটার্ন টিকিটসহ বিশেষ গিফট হ্যামপার প্রদান করবে।

এবারের আসরে রানের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া ও ডা. নাসরীন আক্তার শিমু। গেস্ট রানার হিসেবে ফুটবলার মামুনুল ইসলাম মামুনসহ বিনোদন ও ক্রীড়া জগতের একঝাঁক তারকা অংশ নেবেন।

এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন জানান, অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য বিশেষ ভলান্টিয়ার টিম, পেসার এবং মেডিকেল সাপোর্ট নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ইভেন্ট শেষে সবার জন্য থাকবে ফটো কনটেস্টের সুযোগ।

সংবাদ সম্মেলনে রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Releated Posts

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার (২৪ মে) সকাল ৭টা থেকে…

মে ২৪, ২০২৬
পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানি অপচয় রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের পানি সরবরাহকারী এক কোম্পানি। ‘টেমস…

মে ২৪, ২০২৬
কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে…

মে ২৪, ২০২৬
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা…

মে ২৪, ২০২৬
ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যার মধ্যে ছয় জেলায়…

মে ২৪, ২০২৬
বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি…

মে ২৪, ২০২৬
সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯…

মে ২৪, ২০২৬
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের মামলায় ঘাতক সোহেল রানা ও তার…

মে ২৪, ২০২৬
ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

‘লাখ লাখ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা, এটা একটু চ্যালেঞ্জ’ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সকাল থেকে আমি…

মে ২৪, ২০২৬