শনিবার । আগস্ট ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাকিস্তানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশু নিহত

পাকিস্তানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশু নিহত

Image

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের বাজাউর জেলায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, খাইবার পাখতুনখওয়া প্রদেশের ওই জেলার এক চেকপয়েন্টে সোমবার বিস্ফোরক ভর্তি একটি গাড়িযোগে সন্ত্রাসী হামলাটি চালানো হয়।

আইএসপিআর এর বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান ও প্রতিবেশী ভারতকে দায়ী করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনীর দাবি, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, হামলাকারীরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে চেকপোস্টের দেয়ালে আঘাত হানে আর বিস্ফোরণে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে। এই বিস্ফোরণে ওই এলাকার আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে আর এক বালিকা নিহত হয়েছে।

হামলার পর ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

গত বছরজুড়ে খাইবার পাখতুখওয়ায় জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানি এক গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে প্রদেশটিতে জঙ্গি হামলায় ১৬২০ জন নিহত হয়েছিল, কিন্তু ২০২৫ সালে সংখ্যাটি বেড়ে ২৩৩১ জনে দাঁড়ায়।

সুত্রঃবিডি-প্রতিদিন

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬