বুধবার । জুলাই ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলসে নতুন সুবিধা আনছে মেটা

Image

ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘সিরিজ’ নামের নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা। নতুন এ সুবিধার মাধ্যমে রিলস নির্মাতারা একই বিষয় বা গল্পভিত্তিক একাধিক রিলসকে একটি সিরিজের আওতায় প্রকাশ করতে পারবেন। এর ফলে দর্শকদের একাধিক পর্বের ভিডিওগুলো দেখার জন্য আগের বা পরের পর্ব খুঁজতে নির্মাতার প্রোফাইলে প্রবেশ করতে হবে না। 

এরই মধ্যে সীমিতসংখ্যক নির্মাতাদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে। সুবিধাটি চালু হলে যাঁরা নিয়মিত পর্বভিত্তিক ভিডিও প্রকাশ করেন, তাঁদের ভিডিওর দর্শকসংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজ সুবিধার মাধ্যমে পুরোনো ও নতুন দুই ধরনের রিলসই একটি নির্দিষ্ট সিরিজে যুক্ত করা যাবে। ফলে দর্শকেরা একটি বিষয় বা গল্পের সব পর্ব ধারাবাহিকভাবে দেখতে পারবেন। 

মেটার তথ্য অনুযায়ী, নির্মাতার প্রোফাইলে সিরিজগুলোর জন্য আলাদা একটি বিভাগ থাকবে। সেখান থেকে দর্শকেরা পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন। এমনকি যেখানে দেখা বন্ধ করেছিলেন, সেখান থেকেই আবার দেখা শুরু করার সুযোগও থাকবে।

বিশ্লেষকদের মতে, নতুন এ উদ্যোগ মেটার কনটেন্ট বা আধেয় কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এত দিন রিলস মূলত দ্রুত ভিডিও দেখা ও পরবর্তী ভিডিওতে চলে যাওয়ার অভিজ্ঞতার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সিরিজ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট কনটেন্টের সঙ্গে যুক্ত রাখা সহজ হবে। একই সঙ্গে নতুন পর্ব দেখার আগ্রহ তৈরি করে দর্শকদের বারবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার সুযোগও তৈরি হবে।

মেটা জানিয়েছে, সিরিজ সুবিধায় সম্ভাব্য আয়ের সুযোগ তৈরির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ধারাবাহিক কনটেন্ট সাজিয়ে উপস্থাপনের চেষ্টা মেটার জন্য নতুন নয়। ২০২০ সালেও ইনস্টাগ্রামে ‘গাইডস’ সুবিধা চালু করেছিল মেটা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Releated Posts

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬
New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

A two-day ‘New Zealand Education Expo’ was held in Dhaka, offering Bangladeshi students opportunities to pursue higher education,…

জুলাই ২০, ২০২৬
ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

বিশ্বকাপ ফাইনাল মানেই আবেগ, পরিসংখ্যান আর কাকতালীয় নানা গল্প। স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের…

জুলাই ১৯, ২০২৬
ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা এখন শুরুর একাদশ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামার…

জুলাই ১৯, ২০২৬
‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনেও। বিশ্বকাপ…

জুলাই ১৯, ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। …

জুলাই ১৯, ২০২৬
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব…

জুলাই ১৯, ২০২৬
মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আজ সকাল ১০ টায় মানিকগঞ্জ সদরের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে…

জুলাই ১৯, ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই…

জুলাই ৮, ২০২৬