বৃহস্পতিবার । আগস্ট ২৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

বোলারদের কৃতিত্ব দিলেন ফক্সক্রফট

Image

বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার মিরপুরে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় কিউইরা। ফিফটি হাঁকিয়েছেন হেনরি নিকোলস এবং ডিন ফক্সক্রফট। ৮৩ বলে ৬৮ রান করেন নিকোলস। ফক্সক্রফট খেলেছেন ৫৮ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন। ১টি করে উইকেট তোলেন মেহেদী হাসান মিরাজ এবং নাহিদ রানা।

জবাব দিতে নেমে দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। পরে লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের লড়াইয়ে ম্যাচে ফেরে টাইগাররা। যদিও বেশি একটা সুবিধা করতে পারেনি। শেষ দিকে টপাটপ উইকেট হারিয়ে ২২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৬০ বলে ৫৫ রান করে শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন হৃদয়। ২৬ রানে জয়লাভ করে নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে দলের বোলারদের কৃতিত্ব দিয়েছেন ম্যাচসেরার পুরস্কার জেতা ডিন ফক্সক্রফট। বল হাতে ১ উইকেট নিয়েছেন তিনিও। 

সংবাদ সম্মেলনে ফক্সক্রফট উইকেট প্রসঙ্গে বলেন, ‘উইকেট আজকে ভালো ছিল। ট্রেনিং উইকেটও ভালো ছিল। ম্যাচের উইকেটের মতই ছিল। আমরা কেবল খাপ খাইয়ে নিতে চেয়েছি, যতটা ভালোভাবে করা যায়। সেভাবেই সবার সাথে যোগাযোগ হয়েছে, প্ল্যান হয়েছে এখানে কীভাবে ব্যাট করতে হবে তা নিয়ে। শুরুতে দ্রুত ২ উইকেট হারিয়ে ফেললেও পরে আমরা ঘুরে দাঁড়িয়েছি।’

ফক্সক্রফট আরও জানান, ‘আমরা চেয়েছিলাম উইকেটে যেন টিকে থাকতে পারি। জানতাম শুরুটা ট্রিকি হবে। ছেলেরা বলেছিল ২৪০+ ভালো স্কোর হবে। অতটা কঠিন ছিল। তবে উইকেট কিছুটা স্লো ছিল। ২৪০-২৫০ ভালো রান অবশ্যই, অন্য উইকেটে হয়ত ২৮০-৩০০ রান হবে। এটা বলাটা কঠিন তবে উইকেট হাতে থাকলে আপনি শেষ দিকে চড়াও হতেই চাইবেন।’

ফক্সক্রফটের মতে, ‘ট্রেনিং উইকেটও ম্যাচের উইকেটের মত ছিল। বেশি ব্যবহার করলে উইকেট স্লো হবে জানতাম। আমাদের দলের মধ্যে ভালো যোগাযোগ ছিল উইকেট নিয়ে। দিনের খেলায় উইকেটের আচরণ কিছুটা বদলায়, মাঝে এবং শেষে কিছুটা স্লো হয়েছে, স্পিনাররা ফায়দা নিয়েছে। স্পিনারদের বিপক্ষে ভালো গেমপ্ল্যান করতে হয়েছে।’

বোলারদের নিয়ে ফক্সক্রফটের মূল্যায়ন, ‘নাথান স্মিথ এবং ব্লেয়ার টিকনারকে কৃতিত্ব দিতেই হবে। তারা দারুণ বল করেছে ভালো কিছু উইকেট নিয়েছে। শান্ত থেকে সঠিক কাজ করে গেছে। দ্বিতীয় উইকেটে ভালো জুটিও হয়েছে। ১০০ রানের মনে হয়। আমাদের জন্য ভালো ব্যাপার ছিল। উইকেটে স্লোয়ারগুলোও কাজে লেগেছে।’

ডিন ফক্সক্রফট আরও বলেছেন, ‘সবাই অনেক পরিশ্রম করেছে। জেডন লেনক্সকে কৃতিত্ব দিতে হবে। ভারতেও সে ভালো করেছে। সবাই খেলাটাকে অনেক ভালোবাসে। অতীতে অনেক উঠানামার মধ্য দিয়ে যেতে হয়েছে। ব্লেয়ার ফিরে এসে উপমহাদেশে ৪ উইকেট নিয়েছে, ব্যাপারটা অবশ্যই দুর্দান্ত।’

সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২০ এপ্রিল, মিরপুরেই। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৩ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

সূত্র:বিডি-প্রতিদিন

Releated Posts

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি

নতুন নীতিমালা জারি ✒️মানিক মুনতাসির বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে আমদানিতে নজরদারি বাড়াচ্ছে সরকার।…

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা…

আগস্ট ২৬, ২০২৬
ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ক্যামেরুনের তারকার জন্য হাজার কোটি টাকা খরচ করল ম্যানইউ

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ক্যামেরুনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ২২ বছর বয়সী এই…

আগস্ট ২৬, ২০২৬
পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার…

আগস্ট ২৬, ২০২৬
জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি সংকট ও উৎপাদন খরচের চাপেও এপ্রিল-জুনে তৈরি পোশাক খাতে নিট আয় বেড়েছে ১০%

জ্বালানি ও বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক…

আগস্ট ২৬, ২০২৬
গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করেই ইরানে হামলা, ট্রাম্পকে রাজি করিয়েছিলেন কে?

ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর আগে মার্কিন গোয়েন্দা, সামরিক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে একাধিক সতর্কবার্তা…

আগস্ট ২৬, ২০২৬
৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

আগস্ট ২৬, ২০২৬
সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা…

আগস্ট ২৬, ২০২৬
পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।…

আগস্ট ২৬, ২০২৬