মঙ্গলবার । মে ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • তথ্য - প্রযুক্তি
  • ব্যবহারকারীর পছন্দমতো বদলানো যাবে চ্যাটজিপিটির কথা বলার ধরন, জিপিটি-৫.২ উন্মোচন

ব্যবহারকারীর পছন্দমতো বদলানো যাবে চ্যাটজিপিটির কথা বলার ধরন, জিপিটি-৫.২ উন্মোচন

Image

এখন থেকে ব্যবহারকারীর পছন্দ অনুসারে চ্যাটজিপিটির কথা বলার ধরন নমনীয় করা যাবে। ব্যবহারকারী চাইলে মডেলটিকে আরও বন্ধুসুলভ বা প্রাণবন্ত করে তুলতে পারবেন।

চ্যাটবটটিকে পেশাদার রূপ দিতে নতুন ‘জিপিটি-৫.২’ সংস্করণ উন্মোচন করেছে ওপেনএআই। তবে এরইমধ্যে নতুন সংস্করণের কথা বলার ধরন নিয়ে অভিযোগ করেছেন কিছু ব্যবহারকারী। যাদের কাছে চ্যাটজিপিটির বর্তমান আচরণ রুক্ষ বা মেজাজি মনে হচ্ছে তারা চাইলে এখন থেকে নিজের পছন্দমতো চ্যাটবটের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ বা বদলে নিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ওপেনএআই বলেছে, এখন থেকে চ্যাটবটের ব্যক্তিত্ব আরও সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। পার্সোনালাইজেশন সেটিংসে ‘ওয়ার্ম’, ‘এনথুজিয়াস্টিক’, ‘হেডার অ্যান্ড লিস্টস’ ও ‘ইমোজি’ নামের নতুন চারটি অপশন যোগ করেছে তারা।

এ চারটি অপশনের প্রতিটিতে ‘মোর’, ‘লেস’ বা ‘ডিফল্ট’ নামের তিনটি মোডের যে কোনোটি বেছে নিতে পারবেন ব্যবহারকারী। ফলে চ্যাটজিপিটি ঠিক কতটা আন্তরিক হবে বা কতটা ইমোজি ব্যবহার করবে তা আপনি নিজেই ঠিক করতে পারবেন। এক মাস আগেই ‘জিপিটি-৫.১’ সংস্করণে ‘বেইস স্টাইল অ্যান্ড টোন’ সেটিংসে ‘প্রফেশনাল’, ‘ক্যান্ডিড’ ও ‘কোয়ার্কি’ অপশন যোগ করেছিল ওপেনএআই। এখন নতুন ফিচারগুলো সেই সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

এ নতুন কাস্টমাইজেশনের সুযোগ দেওয়ার মূল কারণ সম্ভবত এ বছরের শুরুর দিকে ওপেনএআইকে অপ্রীতিকর এক পরিস্থিতি মুখে পড়ার ঘটনা। তখন ‘জিপিটি-৪ও’-এর বদলে নতুন ‘জিপিটি-৫’ নিয়ে আসার পর ব্যবহারকারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল।

ওই সময়ে ব্যবহারকারীদের প্রধান অভিযোগ ছিল, নতুন এ আপডেটটি আগের মতো বন্ধুসুলভ বা আলাপচারিতার উপযোগী নয়। এ প্রতিবাদের মুখে ওপেনএআই ব্যবহারকারীদের জন্য বিভিন্ন মডেল বেছে নেওয়ার সুযোগ ফিরিয়ে দিতে বাধ্য হয় ও ভবিষ্যতে জিপিটি-৫’কে আরও আন্তরিক করে তোলারও প্রতিশ্রুতি দিয়েছিল।

Releated Posts

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার (২৪ মে) সকাল ৭টা থেকে…

মে ২৪, ২০২৬
পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানি অপচয় রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের পানি সরবরাহকারী এক কোম্পানি। ‘টেমস…

মে ২৪, ২০২৬
কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে…

মে ২৪, ২০২৬
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা…

মে ২৪, ২০২৬
ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যার মধ্যে ছয় জেলায়…

মে ২৪, ২০২৬
বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি…

মে ২৪, ২০২৬
সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯…

মে ২৪, ২০২৬
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের মামলায় ঘাতক সোহেল রানা ও তার…

মে ২৪, ২০২৬
ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

‘লাখ লাখ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা, এটা একটু চ্যালেঞ্জ’ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সকাল থেকে আমি…

মে ২৪, ২০২৬