বুধবার । আগস্ট ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

Image

ব্রাজিলিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা আর নেই। গত ২১ ফেব্রুয়ারি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।

মৃত্যুর মাত্র দুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি সানগ্লাসসহ ছবি পোস্ট করেছিলেন মারিয়া রিতা। হঠাৎ তার মৃত্যুর খবরে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মার্কিন ম্যাগাজিন পিপল এর প্রতিবেদনে জানানো হয়, টিকটকে মারিয়া রিতার ফলোয়ার ছিল ৬৫ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামে ১১ হাজারেরও বেশি।

তিনি মূলত মেকআপ পণ্যের রিভিউ ও টিউটোরিয়ালসহ ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক কনটেন্ট তৈরি করতেন। অল্প সময়ের মধ্যেই এসব কনটেন্টের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তার মৃত্যুতে সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর ও ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেন। এক শ্রদ্ধাঞ্জলিতে তিনি লেখেন, তিনি ছিলেন মনোমুগ্ধকর একজন মানুষ। তার উপস্থিতিতেই একটি ঘর আলোকিত হয়ে উঠত।

আরেক বন্ধু লিভিয়া ইঙ্গিত দিয়েছেন, মারিয়া রিতার মৃত্যু ছিল সম্পূর্ণ আকস্মিক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, মৃত্যুর আগের দিনও তারা একসঙ্গে স্টুডিওতে কাজ করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন। লিভিয়া লেখেন, তুমি চলে যাওয়ার ২৪ ঘণ্টাও হয়নি। ১০ বছরের এই বন্ধুত্ব আর কখনো আগের মতো থাকবে না।

মারিয়া রিতার ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা তথ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা এবং পরদিন ব্রাজিলের সাও বার্নাডো দো ক্যাম্পো শহরে দাফন সম্পন্ন করা হবে।

Releated Posts

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির…

আগস্ট ২৫, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (Operation & Maintenance) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান Sub…

আগস্ট ২৫, ২০২৬
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে…

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান…

আগস্ট ২৫, ২০২৬
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,…

আগস্ট ২৫, ২০২৬
দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

আগস্ট ২৫, ২০২৬
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, ‘যেসব গণমাধ্যম…

আগস্ট ২৫, ২০২৬
দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক…

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন…

আগস্ট ২৪, ২০২৬