শনিবার । নভেম্বর ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • মার্কিন নির্ভরতা কমাতে নতুন জোট গড়ল কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন

মার্কিন নির্ভরতা কমাতে নতুন জোট গড়ল কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন

Image

বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার’ নামের এ জোটে একই ধরনের মূল্যবোধে বিশ্বাসী অন্য দেশগুলোকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার কানাডার মন্ট্রিলে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন নতুন এই অংশীদারত্বের ঘোষণা দেন।

তাদের মতে, কানাডা ও ইইউর ২৭ সদস্যের মধ্যে আরও গভীর সহযোগিতা অভূতপূর্ব স্থিতিশীলতা ও সুযোগ তৈরি করতে পারে।

কার্নি বলেন, জলবায়ু সংকট, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় এবং বাণিজ্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে তাদের সমাজগুলো নতুন সংকটের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমমনা দেশগুলোর ঐক্য প্রয়োজন।

সম্মেলনে ইউক্রেনকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের ৯ হাজার কোটি ইউরোর ঋণ কর্মসূচিতে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। দুই পক্ষের নেতারা ভবিষ্যতে কয়েক হাজার কোটি ডলারের সমন্বিত বাজার গড়ে তোলা, বাণিজ্য ও ভ্রমণের বাধা কমানো এবং শিক্ষা বিনিময়ের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে কার্নি নতুন অংশীদার খুঁজছেন। বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে মার্কিন প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চায় কানাডা। ইউক্রেনে স্টারলিংক ও স্টারশিল্ড সেবার গতি কমিয়ে দেওয়ার ঘটনায় দেশটির উদ্বেগ আরও বেড়েছে।

এ প্রেক্ষাপটে কানাডার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান কোহিয়ার ও জার্মানির আলেফ আলফার সম্ভাব্য একীভূতকরণকে বিকল্প প্রযুক্তিগত সক্ষমতা গড়ার পদক্ষেপ হিসেবে তুলে ধরেন কার্নি।

নতুন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে বার্লিন ও টরন্টোতে। এতে কানাডা সরকার সর্বোচ্চ ১৬০ কোটি কানাডীয় ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এছাড়া ইউরোপের সুপারকম্পিউটিং নেটওয়ার্কে কানাডার যুক্ত হওয়ার বিষয়েও দুই পক্ষ চুক্তি করেছে।

কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করার সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে এ সদস্যপদের কাঠামো ও ক্ষমতা কী হবে, তা ২০২৭ সালের সম্মেলনে চূড়ান্ত করার কথা জানিয়েছেন নেতারা। ইইউর কয়েকটি সদস্যদেশ এ ধারণা নিয়ে আপত্তি তুলেছিল।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা কানাডাকে ইউরোপের বাইরের দেশগুলোর মধ্যে ‘সবচেয়ে বেশি ইউরোপীয়’ বলে অভিহিত করেন।

তবে সম্মেলন ঘিরে কানাডার কুইবেক প্রদেশে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রদেশটির বিচ্ছিন্নতাবাদী দল পার্টি কেবেকোয়ার নেতা ও প্রধানমন্ত্রী পল সেন্ট-পিয়ের প্লামন্ডন সম্মেলনে অংশ নেননি। অটোয়া তাকে অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

Releated Posts

Safe migration, fraud prevention, legal compliance stressed

Safe migration, fraud prevention, legal compliance stressed

An awareness-raising workshop for travel agencies and migration facilitators was held at Hotel Holiday Inn in Dhaka today,…

নভেম্বর ১৮, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, ২০২৪…

নভেম্বর ১৮, ২০২৬
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প…

নভেম্বর ১৮, ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। আজ…

নভেম্বর ১৮, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত 

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনে জাতীয় সংসদের…

নভেম্বর ১৮, ২০২৬
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

 ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত…

নভেম্বর ১৮, ২০২৬
নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া…

নভেম্বর ১৬, ২০২৬
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে…

নভেম্বর ১৬, ২০২৬
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন…

নভেম্বর ১৬, ২০২৬