রবিবার । মে ৩১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

Image

স্বাধীনতার ২৫০ বছর

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। চলতি গ্রীষ্ম থেকেই বাজারে আসছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যার ভেতরের প্রচ্ছদে বড় আকারে থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, বিশেষ এই পাসপোর্টে আধুনিক চিত্র প্রযুক্তি ও নকশা ব্যবহার করা হয়েছে। ভেতরের কভারে ট্রাম্পের বড় প্রতিকৃতির চারপাশে থাকবে স্বাধীনতার ঘোষণাপত্রের অংশবিশেষ, জাতীয় পতাকার নকশা এবং সোনালি রঙে তার স্বাক্ষর।

জানা গেছে, এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ২৫০’ কর্মসূচির অংশ। স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আরও নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রাজধানীর জাতীয় প্রাঙ্গণে গাড়ি প্রতিযোগিতা এবং হোয়াইট হাউসের লনে লড়াইয়ের আয়োজনও রয়েছে।

তবে সমালোচকদের অভিযোগ, রাষ্ট্রীয় নথিতে কোনো বর্তমান নেতার ছবি ব্যবহার ব্যক্তিপূজারই নতুন দৃষ্টান্ত। এর আগেও বিভিন্ন সরকারি ভবন ও নথিতে ট্রাম্পের ছবি যুক্ত করার অভিযোগ উঠেছিল।

অন্যদিকে, কৃষি বিভাগের এক দপ্তরে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ছবির পাশে ট্রাম্পের ছবি বসানো হয়েছে বলেও জানা যায়। এছাড়া ২০২৬ সালের জাতীয় উদ্যান পাসে জর্জ ওয়াশিংটনের সঙ্গে ট্রাম্পের ছবিও সংযোজন করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদও হয়েছে নানা মহলে।

সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজধানী ওয়াশিংটনে ২৫০ ফুট উঁচু স্বর্ণালী বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা। প্রশাসনিকভাবে এর নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প বিজয় তোরণ’। উচ্চতায় এটি ক্যাপিটল ভবন ও লিংকন স্মৃতিসৌধকেও ছাড়িয়ে যাবে বলে দাবি করা হচ্ছে।

সমালোচকদের মতে, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিকেন্দ্রিক করার চেষ্টা। তবে প্রশাসনের দাবি, স্বাধীনতার ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

সূত্র : দ্য গার্ডিয়ান

Releated Posts

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে…

মে ৩১, ২০২৬
নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী  রাজিব আহসান। রবিবার দুপুরে চাঁদপুর লঞ্চ…

মে ৩১, ২০২৬
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। রবিবার…

মে ৩১, ২০২৬
আজকের স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। গত…

মে ৩১, ২০২৬
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে…

মে ৩১, ২০২৬
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন…

মে ৩১, ২০২৬
চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজরদারী থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার।  চামড়া ক্রয়ে ধীরে…

মে ২৭, ২০২৬
বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু…

মে ২৭, ২০২৬
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে…

মে ২৭, ২০২৬