মঙ্গলবার । নভেম্বর ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

Image

বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক কর্মসূচিতে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।

আজিজী বলেন, ‘কাল (সোমবার) থেকে এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে। এর আগে, আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন।

শিক্ষকদের আন্দোলনের কারণে প্রেসক্লাবের সামনে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে শিক্ষকরা প্রেসক্লাব থেকে সরে গিয়ে অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

Releated Posts

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

✒️মোশতাক আহমদ  রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে…

নভেম্বর ৯, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার…

নভেম্বর ৯, ২০২৬
বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট…

নভেম্বর ৯, ২০২৬
নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বেলা…

নভেম্বর ৯, ২০২৬
এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় নতুন সপ্তাহের শুরুতে এশিয়ার…

নভেম্বর ৯, ২০২৬
পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ট্যুরিজম…

নভেম্বর ৮, ২০২৬
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের…

নভেম্বর ৮, ২০২৬
মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট…

নভেম্বর ৮, ২০২৬
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার…

নভেম্বর ৮, ২০২৬