শনিবার । নভেম্বর ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

Image

একসময় প্রযুক্তিপ্রেমীদের কল্পনায় ঘুরপাক খেত- সাধারণ ব্যবহারকারীর কম্পিউটারে লিনাক্সই হবে উইন্ডোজ বা ম্যাকের প্রকৃত বিকল্প। সেই স্বপ্ন পুরোপুরি বাস্তব না হলেও লিনাক্সেরই আরেক রূপ, অ্যান্ড্রয়েড, নীরবে দখল করে নিয়েছে বৈশ্বিক প্রযুক্তি বাজার।

ফোন থেকে ডেস্কটপে যাত্রা

ইতোমধ্যে স্যামসাং ডেক্স বা মটোরোলা রেডি ফর প্রমাণ করেছে, একটি স্মার্টফোনই মনিটর, কিবোর্ড ও মাউসের সঙ্গে যুক্ত হয়ে ডেস্কটপ অভিজ্ঞতা দিতে পারে। ব্যবহারকারীরা দেখেছেন, ছোট ডিভাইসের ভিতরেই লুকিয়ে আছে পূর্ণাঙ্গ কম্পিউটারের ক্ষমতা। এ অভিজ্ঞতাই গুগলকে আরও এক ধাপ এগোতে উৎসাহিত করেছে।

ক্রোম ওএস থেকে অ্যান্ড্রয়েডে ফোকাস

ল্যাপটপের বাজারে গুগলের ক্রোম ওএস প্রত্যাশামতো সাড়া না পেলেও অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা আকাশচুম্বী। গুগলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে স্পষ্ট-ভবিষ্যতে আলাদা দুটি প্লাটফর্ম টিকিয়ে রাখার বদলে একীভূত অপারেটিং সিস্টেমই লক্ষ্য। পরিকল্পনা অনুযায়ী, ল্যাপটপ ও ক্রোমবুকেও সরাসরি অ্যান্ড্রয়েড চালানোর পথ তৈরি হচ্ছে। অ্যান্ড্রয়েডে যুক্ত হবে পূর্ণাঙ্গ ডেস্কটপ-গ্রেড ক্রোম ব্রাউজার ও মাল্টিটাস্কিং সুবিধা।

কোয়ালকমের শক্তি, গুগলের সফটওয়্যার

এ রূপান্তরের পেছনে বড় ভূমিকা রাখছে কোয়ালকম। শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপগুলো ইতোমধ্যে ল্যাপটপ পর্যায়ের পারফরম্যান্স দিতে সক্ষম। কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমনের ভাষায়, এটি মোবাইল ও পিসির মধ্যকার দেয়াল ভেঙে দেওয়ার উদ্যোগ। কম শক্তি খরচে দীর্ঘ ব্যাটারি লাইফ এবং সবসময় সংযুক্ত থাকার সুবিধা অ্যান্ড্রয়েড ডেস্কটপকে আলাদা মাত্রা দিতে পারে।

মাইক্রোসফট-অ্যাপলের নতুন চ্যালেঞ্জ?

অ্যান্ড্রয়েড ডেস্কটপ বাস্তবায়িত হলে পিসি জগতে শক্ত প্রতিযোগিতা তৈরি হবে। যেখানে উইন্ডোজ ও ম্যাক ওএস দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রেখেছে, সেখানে অ্যান্ড্রয়েড আসতে পারে সাশ্রয়ী ও সহজ বিকল্প হিসেবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে কম দামে ল্যাপটপ বা ডেস্কটপের ধারণা নতুন করে সংজ্ঞায়িত হতে পারে।

সামনে কী অপেক্ষা করছে?

গুগল তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, তবে ২০২৬ সাল সত্যিই স্মরণীয় হয়ে উঠতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের উত্থানের বছর হিসেবে। তখন হয়তো ফোন, ট্যাবলেট আর ল্যাপটপ-সবই চলবে একই অপারেটিং সিস্টেমে, এক অভিন্ন অভিজ্ঞতায়।

Releated Posts

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত…

নভেম্বর ৫, ২০২৬
‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন…

নভেম্বর ৫, ২০২৬
‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে।…

নভেম্বর ৫, ২০২৬
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের…

নভেম্বর ৫, ২০২৬
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য…

নভেম্বর ৫, ২০২৬
বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী হিসেবে নয় বরং এআই প্রয়োগ ও…

নভেম্বর ৫, ২০২৬
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী…

নভেম্বর ৫, ২০২৬
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড…

নভেম্বর ৫, ২০২৬
পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের…

নভেম্বর ৪, ২০২৬