সোমবার । এপ্রিল ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

Image

যুদ্ধবিরত সত্ত্বেও দখলদার ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ এর বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিক রয়েছে।

দক্ষিণ গাজার নাসের হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের নিকটবর্তী বেনি সুহাইলা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বয়স যথাক্রমে ৮ ও ১১ বছর। চিকিৎসকরা জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। এছাড়া শনিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি অংশে স্থল, নৌ এবং বিমান হামলা শুরু করে।

তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশকারী সন্দেহজনক দুই ব্যক্তিকে গুলি করেছে। একই ধরনের আরেকটি ঘটনায় দক্ষিণ গাজায় আরও একজনকে হত্যার কথাও তারা জানিয়েছে।

এদিকে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারীদের প্রতি নতুন করে চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে, দুই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে বিধ্বস্ত গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এই পরিকল্পনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে।

মূল লড়াইয়ের পাশাপাশি দখল হওয়া পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। ফিলিস্তিনিদের অভিযোগ, গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা আত্মসমর্পণ করার পরও দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। দুটি আরব টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, তারা হাত তুলে আত্মসমর্পণ করার পরও তাদের গুলি করা হয়।

Releated Posts

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

 ✒️বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও…

এপ্রিল ১৯, ২০২৬
আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা…

এপ্রিল ১৯, ২০২৬
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার…

এপ্রিল ১৯, ২০২৬
আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) সঙ্গে ঋণচুক্তির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ…

এপ্রিল ১৯, ২০২৬
সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২ মুসলিম…

এপ্রিল ১৯, ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

 লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান লড়াইয়ে ইসরাইলের এক সেনাসদস্য নিহত হয়েছে। এই সপ্তাহেই অঞ্চলটিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরাইলি সেনাবাহিনীর…

এপ্রিল ১৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি…

এপ্রিল ১৯, ২০২৬
রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন। শনিবার দিবাগত রাত…

এপ্রিল ১৯, ২০২৬
সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

সাড়ে ১৭শ কোটির মাইলফলকে ‘ধুরন্ধর ২’

আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস তৈরি করছে।…

এপ্রিল ১৯, ২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো - crd.news