শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয়, সেমিফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয়, সেমিফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

Image

বোলারদের দাপটের পর ওপেনার জাওয়াদ আবরারের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের খুব কাছে পৌঁছে গেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১৫১ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে নেপালকে।

গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারানো বাংলাদেশ ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে। দিনের আরেক ম্যাচে শ্রীলংকার কাছে আফগানিস্তান হারলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে আজই।

দুবাইয়ে টস জিতে প্রথমে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নেপাল শুরুতে ৪০ বলে ৪০ রান করলেও পরে বাংলাদেশি পেসারদের চাপে বিপর্যয়ে পড়ে। মোহাম্মদ সবুজ ও সাদ ইসলাম আক্রমণাত্মক বোলিংয়ে ৮১ রানের মধ্যেই নেপালের ৬ উইকেট তুলে নেন।

সপ্তম উইকেটে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ৫৫ বলে ৩৮ রানের জুটিতে কিছুটা লড়াই করে নেপাল। তবে অধিনায়ক আজিজুল হাকিম পরপর দুই ব্যাটারকে আউট করে নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেন। লুহার ২৩ ও তিওয়ারি ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে সবুজ ৩টি, সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম ২টি করে উইকেট নেন।

১৩১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ৫ ও আজিজুল হাকিম ১ রানে আউট হন। তবে এরপর জাওয়াদ আবরার ও কালামা সিদ্দিকী ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তৃতীয় উইকেটে ৬৬ বলে ৩৪ রানের জুটি গড়েন তারা। কালামা আউট হলেও আবরার তুলে নেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি।

দলীয় ১২১ রানে কালামা ফেরার পর চতুর্থ উইকেটে রিজান হোসেনকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন আবরার। ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি। রিজান করেন ১২ রান। আগের ম্যাচের মতো এবারও ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাওয়াদ আবরার।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ১৭ ডিসেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬