রবিবার । নভেম্বর ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

Image

রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া রান ২০২৬। রানের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হলো ছুটি গ্রুপ।
এ উপলক্ষে রাজধানীর গুলশানে ছুটি গ্রুপের কার্যালয়ে আয়োজক প্রতিষ্ঠান বি ওয়াই কমিউনিকেশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন ছুটি গ্ৰুপের চেয়ারম্যান মুহাম্মদ তারিক মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমিনসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ।
বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মত মিডিয়া কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ রানের রেজিষ্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে। আগ্রহী রানারদের আগামী ১০ নভেম্বরের মধ্যে ৭.৫ ও ২ কিলোমিটার এই দুই ক্যাটাগরীতে রানের রেজিষ্ট্রেশন সম্পন্নের অনুরোধ জানানো হয়েছে।
মিডিয়া রান ২০২৬ এ সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এন বি এ, টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে ইউ সি আর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, ফটোগ্রাফি পার্টনার আপ সাইট বাংলাদেশ, ক্লোথিং পার্টনার জার্সি লোগো ও ক্রিয়েটিভ পার্টনার সিআরডি নিউজ।
এছাড়া রানকে উৎসবমুখর করতে ইউ এস বাংলা এয়ারলাইন্স এর সৌজন্যে রানে অংশগ্রহণকারীদের র্যাফেল ড্র’র মাধ্যমে প্রদান করা হবে দেশি-বিদেশি এয়ারলাইন্স টিকিট। সেই সাথে মিডিয়া রানে কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে মেভ অটোমোবাইলস, স্টাইলিশ গার্মেন্টস এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড ও আজম ওভারসীজ।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমিন জানান, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। রানে মিডিয়া কর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক ও বিদেশি অপেশাদার রানাররা অংশ নিবেন। সেই সাথে রান আয়োজনটিকে প্রাণবন্ত করতে থাকছে ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও প্রফেশনাল পেসার।
বাবলী ইয়াসমিন বলেন, শুধুমাত্র রানেই সীমাবদ্ধ থাকবে না এ আয়োজন। এটাকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা করা হবে। শুধু তাই নয়, রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে মেডেলের ছবি নিয়ে বিশেষ ফটো কনটেস্ট। https://ultracamprunners.com/event/media-run-2026-2

Releated Posts

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

✒️বাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।  তিনি বলেছেন, ‘দেশের জনসংখ্যার…

নভেম্বর ১, ২০২৬
পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

পরিবার পরিকল্পনা জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বছরব্যাপী প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে…

নভেম্বর ১, ২০২৬
পার্সেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক কার্যকর

পার্সেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক কার্যকর

 চীন থেকে আসা বিপুলসংখ্যক ছোট পার্সেলের প্রবাহ নিয়ন্ত্রণে রোববার থেকে নতুন হ্যান্ডলিং ফি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।…

নভেম্বর ১, ২০২৬
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছে রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা মিরপুর-১০…

নভেম্বর ১, ২০২৬
শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

✒️ শায়খ আহমাদুল্লাহ শিশুরা আগামীর পৃথিবী। তাদের সঠিকভাবে গড়ে তোলার মধ্যেই নিহিত একটি সুন্দর ভবিষ্যৎ সম্ভাবনা। এই ভবিষ্যৎ নির্মাণের…

নভেম্বর ১, ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো রাজকে

৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো রাজকে

সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার কমতি নেই শরিফুল রাজের। তবে কাজের ব্যস্ততার মধ্যেই এবার তার বিরুদ্ধে উঠেছে চুক্তি লঙ্ঘনের…

নভেম্বর ১, ২০২৬
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে শিরোপা হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। তবে সেই হারের ক্ষত পুরোপুরি…

নভেম্বর ১, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে গতকাল শনিবার স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি…

নভেম্বর ১, ২০২৬
গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিতে একজনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো পরিবার

গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিতে একজনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো পরিবার

ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে শনিবার স্থানীয়…

নভেম্বর ১, ২০২৬