মঙ্গলবার । সেপ্টেম্বর ২৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

মিয়ানমারে বন্যায় ১০ জনের মৃত্যুর আশঙ্কা, নিখোঁজ ৩০

Image

✒️বাসস

মিয়ানমারের দক্ষিণাঞ্চলের বন্যাকবলিত এলাকায় পৌঁছতে উদ্ধারকর্মীরা সোমবার হিমশিম খাচ্ছেন। সেখানে বন্যায় ১০ জন পর্যন্ত মারা গিয়ে থাকতে পারেন এবং আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একটি ত্রাণ সংস্থার চেয়ারম্যান এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের দক্ষিণাঞ্চলের সর্বশেষ অঞ্চল তানিনথারি শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে। প্রতিবেশী থাইল্যান্ডেও একই তীব্র আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে সপ্তাহের শেষে ব্যাংককে বন্যা দেখা দেয়।
ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্বেচ্ছাসেবী দাওয়েই জাবুথিরি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মিও মিন এএফপিকে বলেন, তানিনথারির কয়েকটি টাউনশিপ বন্যা ও ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, কিছু গ্রামে এখন শুধু পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব হচ্ছে। ত্রাণকর্মীরা কয়েকশ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে মঠের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে দেখেছেন।

তিনি আরও বলেন, এখনো হতাহতের কোনো ‘নিশ্চিত সংখ্যা’ পাওয়া যায়নি। তবে প্রাথমিক তথ্যে সাত থেকে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন ২০ থেকে ৩০ জন।

তিনি টেলিফোনে এএফপিকে বলেন, ‘উদ্ধারকর্মীরা এখনো পুরো দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সামাল দিতে পারেননি।’

মিয়ানমার কর্তৃপক্ষ এখনো হতাহতের কোনো সরকারি সংখ্যা প্রকাশ করেনি। দেশটির চলমান গৃহযুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রমও জটিল হয়ে পড়েছে।

সংঘাতের কারণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিরূপণ করাও মানবিক সহায়তা সংস্থাগুলোর জন্য প্রায়ই কঠিন হয়ে পড়ে।

৫ কোটি ১০ লাখ মানুষের দেশ মিয়ানমার জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি। জার্মানির অলাভজনক সংস্থা জার্মানওয়াচ এ তথ্য জানিয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ওয়াশিংটনের মানবিক সহায়তা বাজেট ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মিয়ানমারে ত্রাণ সহায়তাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

থাইল্যান্ডে প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে বাড়িঘর, দোকানপাট ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পর সপ্তাহের শেষে রাজধানী ব্যাংককে বন্যা দুর্যোগ ঘোষণা করা হয়।

ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ৯০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ হাজার পরিবার।

Releated Posts

আরও কমল স্বর্ণের দাম

আরও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপন

সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপন

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
বিএনপি সরকারের উদ্যোগে চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি

বিএনপি সরকারের উদ্যোগে চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি

✒️বাসস বিএনপি সরকারের উদ্যোগে বাংলাদেশ জুটমিলস কর্পোরেশনের (বিজেএমসি) দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে চলেছে। এ…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

✒️বাসস  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

✒️বাসস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ গ্রহণ…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে মৃত্যুর ঘটনা কমানো সম্ভব : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে মৃত্যুর ঘটনা কমানো সম্ভব : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

✒️বাসস মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৮

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৮

ইউক্রেনজুড়ে রোববার রাশিয়ার চালানো বিভিন্ন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এর এক দিন আগে মস্কো যুদ্ধ চালিয়ে…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল

✒️বাসস ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিতরা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল…

সেপ্টেম্বর ২৮, ২০২৬