বুধবার । সেপ্টেম্বর ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় অনেকেই হতাহত

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় অনেকেই হতাহত

Image

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলায় ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবারের এ হামলার পর রাজধানীসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে। এতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও বাড়ছে।

মঙ্গলবার বিমান হামলার সতর্কসংকেত জারির পর আবারও রুশ হামলার মুখে পড়ে কিয়েভ। সতর্কবার্তায় শহরের দিকে ড্রোন ধেয়ে আসার কথা জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুতগতির একটি ড্রোন  ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে আঘাত হানে। এতে বিস্ফোরণ ঘটে এবং নীল আকাশে ঝাঁঝালো কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের সাবেক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ভলোদিমির গোরবুলিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সুস্পিলনেকে বলেন, হামলার সময় তিনি একাডেমিতে কর্মরত ছিলেন এবং সামান্য আহত হয়েছেন।

তবে তাঁর সহকারী, যিনি ভবনের কাছেই ছিলেন, হামলায় নিহত হয়েছেন বলে জানান তিনি।

সোমবার রাতে কিয়েভে এএফপির সাংবাদিকরা জানান, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় ইউক্রেনের বিমানবাহিনী জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরটির দিকে এগিয়ে আসছে।

ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনটি জার্মান দূতাবাস, একটি ক্যাথেড্রাল, জাতীয় অপেরা ভবন এবং সরকারি ভবনগুলোর কাছাকাছি অবস্থিত।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এর আগেও কিয়েভের বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনা, সরকারি ভবন ও স্কুল রুশ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এক বিবৃতিতে একাডেমি এ হামলাকে ‘রুশ সন্ত্রাস’ ও ‘বর্বরতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, হামলায় এমন ‘শান্তিপূর্ণ মানুষদের’ লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা নিজেদের কর্মস্থলে ছিলেন।

একই সঙ্গে ইউক্রেনের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানীতে আরেকটি হামলায় একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোতে একটি ব্যবসায়িক কেন্দ্রে রুশ হামলায় চারজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় খারকিভের একটি আবাসিক এলাকাতেও হামলা হয়েছে। সেখানে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি জানান, রুশ বাহিনীর হামলায় কিয়েভের পশ্চিমে ঝিতোমির অঞ্চলে একটি আইসক্রিম কারখানা এবং উত্তরের সুমি, উত্তর-পশ্চিমের রিভনে ও দক্ষিণের ওডেসায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় ৩০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এদিকে সোমবার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি গ্রামেও রাশিয়ার একটি জেটচালিত ড্রোন হামলা চালায়। এতে একটি সীমান্ত চেকপয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের একজন আঞ্চলিক কর্মকর্তা।

Releated Posts

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। ভ্যাটের…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
যাত্রীসেবা না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

যাত্রীসেবা না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান বাড়াতে বাস কোম্পানিগুলোকে নির্দিষ্ট…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার শাড়িপ্রেম নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ মুহূর্তে শাড়িতে দেখা গেছে তাঁকে। তবে এবার…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
ফের কমলো স্বর্ণের দাম

ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায়…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
মেক্সিকোতে হারিকেন পোলোর আঘাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লোকজনকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে

মেক্সিকোতে হারিকেন পোলোর আঘাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লোকজনকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু এলাকায় সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে হারিকেন পোলো…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
চুল টেনে লাল কার্ড দেখলেন দুই খেলোয়াড়

চুল টেনে লাল কার্ড দেখলেন দুই খেলোয়াড়

ফুটবল মাঠে ট্যাকল, ফাউল কিংবা হাতাহাতির কারণে লাল কার্ড দেখা নিয়মিত ঘটনা। এবার কনকাকাফ নেশনস লিগের ম্যাচে ঘটল…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় নিহত ১০, আহত অন্তত ৮০

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় নিহত ১০, আহত অন্তত ৮০

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে রুশ ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। সোমবারের ওই হামলাসহ…

সেপ্টেম্বর ২৯, ২০২৬