মঙ্গলবার । অক্টোবর ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় নিহত ১০, আহত অন্তত ৮০

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় নিহত ১০, আহত অন্তত ৮০

Image

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে রুশ ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। সোমবারের ওই হামলাসহ ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর কিয়েভে সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘস্থায়ী ড্রোন হামলাগুলোর অন্যতম ছিল সোমবারের হামলা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীর বিভিন্ন স্থানে হামলায় ২৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে ড্রোন আঘাত হানার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালান। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। ভবনের ওপরের তলা থেকে দুইজনকে মই বেয়ে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

হামলার সময় কিয়েভের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দিনের শেষ পর্যন্ত বিমান হামলার সতর্কতা জারি ছিল।

দ্রুতগতির জেট ড্রোন নিয়ে উদ্বেগ

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের কিয়েভসহ বিভিন্ন শহরে দ্রুতগতির ও বেশি উচ্চতায় উড়তে সক্ষম জেটচালিত ড্রোন ব্যবহার বাড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব ড্রোন মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সমস্যায় পড়ছে।

রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, সোমবার ইউক্রেনে নিক্ষেপ করা ১২০টি ড্রোনের মধ্যে ৯০টিই ছিল জেটচালিত। এগুলোর মধ্যে ৫৭ শতাংশ ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি জানান, নতুন ধরনের ড্রোন প্রতিহত করার ব্যবস্থা পরীক্ষাধীন রয়েছে। কিছু যুদ্ধ ইউনিট ইতোমধ্যে এসব ব্যবস্থা ব্যবহার করছে। তবে কার্যকারিতা ও ব্যাপকভাবে ব্যবহারের ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

কিয়েভে ড্রোন হামলায় একটি ওষুধ কোম্পানি, কয়েকটি পেট্রল স্টেশন ও একটি চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দিনিপ্রোতে ব্যবসায়িক কেন্দ্রে হামলা

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতেও রুশ ড্রোন হামলায় একটি ব্যবসায়িক কেন্দ্রে তিনজন নিহত হয়েছেন। আঞ্চলিক কর্মকর্তারা জানান, ওই হামলায় ১৯ জন আহত হন।

দিনিপ্রোর আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানজা জানান, ব্যবসায়িক কেন্দ্রটি আবাসিক ভবন, একটি পার্ক, গ্রন্থাগার ও বিভিন্ন কার্যালয় দিয়ে ঘেরা এলাকায় অবস্থিত। দিনের ব্যস্ত সময়ে সেখানে শত শত মানুষ অবস্থান করছিলেন।

এ ছাড়া দিনিপ্রোর দক্ষিণ-পূর্বে সাইনেলনিকোভোতে একটি লজিস্টিক কার্যালয়ে হামলায় আরও একজন নিহত হয়েছেন। জাপোরিঝঝিয়ায় অবকাঠামোয় হামলায় ৩২ জন আহত হয়েছেন বলে জরুরি সেবা বিভাগ জানিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া গুদাম, বন্দর ও জ্বালানি অবকাঠামোর পাশাপাশি ডেটা সেন্টার ও টেলিযোগাযোগ স্থাপনাসহ বিভিন্ন অর্থনৈতিক স্থাপনায়ও হামলা বাড়িয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

রাশিয়ার নতুন সেনা নিয়োগের দাবি

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআরের তথ্য অনুযায়ী, রাশিয়া নতুন করে সেনা নিয়োগের কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন পদ্ধতিতে রুশ বাহিনীতে নতুন সদস্য নিয়োগের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তার দাবি, ২০২৪ সালে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অভিযানের সময় রাশিয়ায় পাঠানো উত্তর কোরিয়ার প্রায় ৮ হাজার সেনা এখনও দেশটিতে রয়েছে। আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে সেনা সমাবেশের কোনো নির্দেশ দেওয়া হয়েছে—এমন ধারণাকে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।

এদিকে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা বাড়িয়েছে। জেলেনস্কি জানান, সোমবার ইউক্রেন রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের কয়েকটি তেল স্থাপনা এবং দুটি প্রতিরক্ষা কারখানায় হামলা চালিয়েছে।

রাশিয়া ও ইউক্রেন- উভয় পক্ষই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

Releated Posts

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

সরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আস্থা, সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি…

অক্টোবর ৬, ২০২৬
দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকারঃ সৌজন্য সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকারঃ সৌজন্য সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আজ দুপুর ১২ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য…

অক্টোবর ৬, ২০২৬
তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে,…

অক্টোবর ৫, ২০২৬
অর্থবছরের ৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

অর্থবছরের ৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর সময়ে দেশে প্রবাসি বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৭৯…

অক্টোবর ৫, ২০২৬
গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান্তের ভিত্তি : হুমায়ুন

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান্তের ভিত্তি : হুমায়ুন

ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করেই…

অক্টোবর ৫, ২০২৬
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে…

অক্টোবর ৫, ২০২৬
শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে…

অক্টোবর ৫, ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেলকে প্রদানের সিদ্ধান্ত…

অক্টোবর ৫, ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো…

অক্টোবর ৫, ২০২৬