রবিবার । অক্টোবর ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • চাঁদপুরে মাদক কারবারিসহ ২৪ জন আটক

চাঁদপুরে মাদক কারবারিসহ ২৪ জন আটক

Image

জেলার মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে রাত ১২ টা পর্যন্ত মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আজ রোববার সকাল ১০ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে মতলব উত্তর থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার তিনজন হলেন, মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ৫৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় প্রকৃত অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বাসসকে বলেন, মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন অফিসার যোগদান করেছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে আশা করছি।

Releated Posts

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার…

অক্টোবর ৪, ২০২৬
বাংলাদেশ পর্যটন পুরস্কার পেলো ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

বাংলাদেশ পর্যটন পুরস্কার পেলো ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ পেয়েছে ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ। দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল…

অক্টোবর ৪, ২০২৬
বাংলাদেশ পর্যটন পুরস্কার পেলেন সাংবাদিক নাঈম আবির

বাংলাদেশ পর্যটন পুরস্কার পেলেন সাংবাদিক নাঈম আবির

পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিক নাঈম আবির। পর্যটন…

অক্টোবর ৪, ২০২৬
পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

✒️আমিনুল ইসলাম সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। চলতি বছরের…

অক্টোবর ৪, ২০২৬
মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা

মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের…

অক্টোবর ৪, ২০২৬
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে হাসপাতাল পরিদর্শন ও…

অক্টোবর ৪, ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড শনিবার জানিয়েছে, বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হওয়া একটি মেডিকেল পরিবহন বিমানের ধ্বংসাবশেষ…

অক্টোবর ৪, ২০২৬
আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা

আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি অভিবাসন আদালতে এক বছরের একটি শিশু টলতে টলতে ঘুরে বেড়াচ্ছে আর কাঁদছে। একপর্যায়ে সে একটি…

অক্টোবর ৪, ২০২৬
এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, ‘বাজে ক্রিকেট খেলেছি’ স্বীকার লিটনের

এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, ‘বাজে ক্রিকেট খেলেছি’ স্বীকার লিটনের

অনুশীলনের সুযোগের ঘাটতির কথা বললেও অজুহাত দিতে চাননি অধিনায়ক, পদত্যাগ করছেন না এশিয়ান গেমসে এবার পদকশূন্য থাকল বাংলাদেশ…

অক্টোবর ৩, ২০২৬