মঙ্গলবার । অক্টোবর ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

Image

সরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আস্থা, সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, “বর্তমান ডিজিটাল বিভাজন যেন ভবিষ্যতের এআই বিভাজনে পরিণত না হয়—এটাই আমাদের অঙ্গীকার।”

আজ মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া দুই দিনব্যাপী (৬–৭ অক্টোবর) আন্তঃআঞ্চলিক সম্মেলন “AI Governance in Practice: Practical Use Cases, Institutional Capacity, Innovation at Scale and Global Cooperation”-এর উদ্বোধনী অধিবেশনে তিনি ১২টি অংশগ্রহণকারী দেশের পক্ষে বক্তব্য দেন। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে কোরিয়া প্রজাতন্ত্রের সরকার, আস্তানা সিভিল সার্ভিস হাব, ইউএনডিপি এবং তুরস্ক প্রজাতন্ত্র।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এআই আর কেবল ভবিষ্যতের প্রযুক্তি নয়; এটি সরকারি সিদ্ধান্ত গ্রহণ, নাগরিক সেবা ও উন্নয়ন প্রক্রিয়ায় ইতিমধ্যে ব্যাপক পরিবর্তন আনছে। “মূল প্রশ্নটি কেবল এটি নয় যে আমরা কত দ্রুত এআই গ্রহণ করব; বরং আমরা কতটা প্রজ্ঞার সাথে, দায়িত্বশীলভাবে ও অন্তর্ভুক্তিমূলক উপায়ে এটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করব, সেটিই গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।

এআই সুশাসনের জন্য মন্ত্রী তিনটি মৌলিক নীতির কথা বলেন:
১. আস্থা ও বিশ্বাস: সরকারে এআই-এর ব্যবহার হতে হবে দায়িত্বশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবকেন্দ্রিক।
২. সক্ষমতা বৃদ্ধি: প্রযুক্তির পাশাপাশি দক্ষ মানবসম্পদ, কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, উপযুক্ত ডেটা গভর্ন্যান্স ও সময়োপযোগী আইনি কাঠামো প্রয়োজন।
৩. আন্তর্জাতিক সহযোগিতা: কোনো একক দেশের কাছে সব সমাধান নেই; অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতাই টেকসই রূপান্তর নিশ্চিত করতে পারে।।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রী বলেন, এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে, বরং বিদ্যমান বৈষম্য দূর করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তিনি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানান।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মেলনটি উদ্ভাবন, বিশ্বাস ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে কোনো দেশই পিছিয়ে থাকবে না। তিনি এই উদ্যোগের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে ককেশাস, মধ্য এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএনডিপি ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছে।

Releated Posts

দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকারঃ সৌজন্য সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকারঃ সৌজন্য সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আজ দুপুর ১২ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য…

অক্টোবর ৬, ২০২৬
তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে,…

অক্টোবর ৫, ২০২৬
অর্থবছরের ৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

অর্থবছরের ৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর সময়ে দেশে প্রবাসি বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৭৯…

অক্টোবর ৫, ২০২৬
গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান্তের ভিত্তি : হুমায়ুন

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান্তের ভিত্তি : হুমায়ুন

ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করেই…

অক্টোবর ৫, ২০২৬
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে…

অক্টোবর ৫, ২০২৬
শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে…

অক্টোবর ৫, ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেলকে প্রদানের সিদ্ধান্ত…

অক্টোবর ৫, ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো…

অক্টোবর ৫, ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য শুধু একটি ঘর নয় বরং নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা-সুবিধাসম্পন্ন বাসস্থান…

অক্টোবর ৫, ২০২৬