বৃহস্পতিবার । অক্টোবর ৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • লিড নিউজ
  • মালয়েশিয়া থেকে অভিবাসীদের ‘যত দ্রুত সম্ভব’ ফিরিয়ে নেওয়া হবে: মিন অং হ্লাইং

মালয়েশিয়া থেকে অভিবাসীদের ‘যত দ্রুত সম্ভব’ ফিরিয়ে নেওয়া হবে: মিন অং হ্লাইং

Image

 মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির যেসব অভিবাসী মালয়েশিয়ার আটককেন্দ্রে রয়েছেন, তাদেরকে ‘যতটা দ্রুত সম্ভব’ দেশে ফিরিয়ে নেওয়া হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমারের অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে আলোচনার জন্য হ্লাইংকে আমন্ত্রণ জানান।

প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মিন অং হ্লাইং বলেন, ‘যেসব ব্যক্তির মিয়ানমারের নাগরিকত্ব যাচাই করা হয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা দেশে ফিরিয়ে নেব।’

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

ক্ষমতা দখলের পর মালয়েশিয়ায় এটিই মিন অং হ্লাইংয়ের প্রথম সফর। হাজার হাজার মিয়ানমারের অভিবাসীকে দেশে ফেরাতে তাদের সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে কুয়ালালামপুর।

তবে এই স্বচ্ছতাহীন প্রত্যাবাসন কর্মসূচি নিয়ে মানবাধিকার পর্যবেক্ষকরা সমালোচনা করেছেন। তাদের কেউ কেউ আশঙ্কা করছেন যে জাতিগত রোহিঙ্গাদের এমন একটি দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং যাকে অনেকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।

দুই দিনের এই সফরের সময় মিন অং হ্লাইং কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা জোরদার করছেন। 

এপ্রিলে তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এর আগে অনুষ্ঠিত নির্বাচনকে গণতন্ত্র পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যায়িত করেছিলেন।

বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার মিয়ানমারের অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার জন্য দেশটির প্রতি আবারও কৃতজ্ঞতা জানান। 

তিনি মিন অং হ্লাইংয়ের “খোলামেলা মনোভাব ও সহযোগিতার ইচ্ছার” জন্য তাকে ধন্যবাদ জানান।

Releated Posts

UN Tourism Affiliate Member CIFFT Appoints M.Z.I. Dalton Zahir as Ambassador for Asia

UN Tourism Affiliate Member CIFFT Appoints M.Z.I. Dalton Zahir as Ambassador for Asia

The International Committee of Tourism Film Festivals (CIFFT), an affiliate member of UN Tourism, announced the official appointment…

অক্টোবর ৮, ২০২৬
লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর হাতিরঝিলে মিডিয়া রান ২০২৬

লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর হাতিরঝিলে মিডিয়া রান ২০২৬

রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর…

অক্টোবর ৮, ২০২৬
আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন

আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) স্থাপিত ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য নির্ধারিত লেভেলাইজড…

অক্টোবর ৮, ২০২৬
পুঁজিবাজারের তারল্য বাড়াতে বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি

পুঁজিবাজারের তারল্য বাড়াতে বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি

দেশের পুঁজিবাজারে চলমান তারল্য সংকট মোকাবিলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা জোরদারে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার…

অক্টোবর ৮, ২০২৬
মেসির জায়গা কখনোই পূরণ হওয়ার নয় : এমেলি

মেসির জায়গা কখনোই পূরণ হওয়ার নয় : এমেলি

 বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায় যেন একটি অসাধারণ যুগের সমাপ্তি। বাংলাদেশেও তার…

অক্টোবর ৮, ২০২৬
বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য

বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য

আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর…

অক্টোবর ৮, ২০২৬
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত…

অক্টোবর ৮, ২০২৬
রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন

রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন

 রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২শ’ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার…

অক্টোবর ৮, ২০২৬
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

 ‘আপনার চোখকে ভালোবাসুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আজ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চোখের যত্ন…

অক্টোবর ৮, ২০২৬