বৃহস্পতিবার । অক্টোবর ৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

Image

নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। বাংলাদেশের  প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করে থাকেন।

ফলে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীগণের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ইতোপূর্বে  সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র বহনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ প্রবেশ করছেন, যা নিরাপত্তা বিঘ্নিত করছে। দেশের সর্বোচ্চ আদালত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাত ১১ থেকে সকাল ৬ টার মধ্যে  সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্ব স্ব পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ করা হয়েছে। 

জরুরি প্রয়োজনে এই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এনআইডি কার্ড বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Releated Posts

UN Tourism Affiliate Member CIFFT Appoints M.Z.I. Dalton Zahir as Ambassador for Asia

UN Tourism Affiliate Member CIFFT Appoints M.Z.I. Dalton Zahir as Ambassador for Asia

The International Committee of Tourism Film Festivals (CIFFT), an affiliate member of UN Tourism, announced the official appointment…

অক্টোবর ৮, ২০২৬
লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর হাতিরঝিলে মিডিয়া রান ২০২৬

লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর হাতিরঝিলে মিডিয়া রান ২০২৬

রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর…

অক্টোবর ৮, ২০২৬
আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন

আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) স্থাপিত ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য নির্ধারিত লেভেলাইজড…

অক্টোবর ৮, ২০২৬
পুঁজিবাজারের তারল্য বাড়াতে বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি

পুঁজিবাজারের তারল্য বাড়াতে বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি

দেশের পুঁজিবাজারে চলমান তারল্য সংকট মোকাবিলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা জোরদারে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার…

অক্টোবর ৮, ২০২৬
মেসির জায়গা কখনোই পূরণ হওয়ার নয় : এমেলি

মেসির জায়গা কখনোই পূরণ হওয়ার নয় : এমেলি

 বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায় যেন একটি অসাধারণ যুগের সমাপ্তি। বাংলাদেশেও তার…

অক্টোবর ৮, ২০২৬
বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য

বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য

আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর…

অক্টোবর ৮, ২০২৬
রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন

রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন

 রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২শ’ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার…

অক্টোবর ৮, ২০২৬
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

 ‘আপনার চোখকে ভালোবাসুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আজ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চোখের যত্ন…

অক্টোবর ৮, ২০২৬
সৌদি রাজধানীতে বিমানবন্দরে হামলার দাবি হুতির

সৌদি রাজধানীতে বিমানবন্দরে হামলার দাবি হুতির

ইয়েমেনের হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার তারা…

অক্টোবর ৮, ২০২৬