এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বরাবরের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল বোর্ড। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বোর্ডে এ সংখ্যা ৪ হাজার ৫২০। অন্য বোর্ডগুলোর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন:
- যশোর: ৩ হাজার ২২৮ জন
- দিনাজপুর: ২ হাজার ৯৫৩ জন
- চট্টগ্রাম: ২ হাজার ৯২৯ জন
- ময়মনসিংহ: ২ হাজার ১৩৭ জন
- কুমিল্লা: ১ হাজার ৩১৩ জন
- সিলেট: ১ হাজার ২০৫ জন
- বরিশাল: ৯৫০ জন
এর বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।








