বুধবার । নভেম্বর ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

Image

 ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে।

আজ জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যেন অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক থাকতে হবে।

রহুল কবির রিজভী বলেন, ১৭ বছর ধরে গণতান্ত্রিক শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন-সংগ্রাম করেছে, এর ধারাবাহিকতায় তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। ওই আন্দোলনে ছাত্র, জনতা ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং অনেকে আত্মত্যাগ করেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ আবারও আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের অর্থ আত্মসাৎ এবং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জনের অভিযোগও তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা তার ভাগ্নে, ভাগ্নি ও মেয়ের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি নিয়েছেন। পুরো বাংলাদেশকে নিজেদের জমিদারি ও পৈতৃক সম্পত্তি মনে করে আবার সেই অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।’

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদানের কথা উল্লেখ করে বলেন,  মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কৃষক আন্দোলন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাস সংকলন করে একটি পূর্ণাঙ্গ মহাগ্রন্থ রচনা করা প্রয়োজন।

তিনি বলেন, ব্রিটিশ ভারতের বিভিন্ন এলাকায় মওলানা ভাসানীর কৃষক সমাবেশ ও সম্মেলন এবং আসামের প্রাদেশিক আইনসভায় দেওয়া তার বক্তব্যগুলো সংকলন করলে একাধিক বই প্রকাশ করা সম্ভব। একইভাবে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার সংগ্রামের ঘটনাগুলো একত্র করা হলে তা একটি বাস্তব মহাকাব্যে পরিণত হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী সবসময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি এবং সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করেছেন।

তিনি বলেন, মওলানা ভাসানী কাগমারী সম্মেলন থেকে পাকিস্তানিদের বিদায় জানানোর বার্তা দিয়েছিলেন এবং শোষণবিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন।

আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে টুকু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে। যারা গণতন্ত্র ও দেশের শত্রু, তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বাংলাদেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার গ্রহণ করবে না।

তিনি ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মওলানা ভাসানীর লালন করা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এশিয়ার নিপীড়িত মানুষের নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা।

তিনি বলেন, তার দৃঢ় নেতৃত্বের কারণে শুধু পাকিস্তান আমলেই নয়, সারা বিশ্বে তার পরিচিতি গড়ে উঠেছিল। তিনি বাংলাদেশের প্রথম বিরোধী দলের প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানেও বিরোধী দলের রাজনীতির অন্যতম পথিকৃৎ ছিলেন।

Releated Posts

Safe migration, fraud prevention, legal compliance stressed

Safe migration, fraud prevention, legal compliance stressed

An awareness-raising workshop for travel agencies and migration facilitators was held at Hotel Holiday Inn in Dhaka today,…

নভেম্বর ১৮, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, ২০২৪…

নভেম্বর ১৮, ২০২৬
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প…

নভেম্বর ১৮, ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। আজ…

নভেম্বর ১৮, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত 

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনে জাতীয় সংসদের…

নভেম্বর ১৮, ২০২৬
নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া…

নভেম্বর ১৬, ২০২৬
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে…

নভেম্বর ১৬, ২০২৬
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন…

নভেম্বর ১৬, ২০২৬
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা…

নভেম্বর ১৬, ২০২৬