শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • ট্রাম্পের আমলে ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় ধস

ট্রাম্পের আমলে ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় ধস

Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার (১০ অক্টোবর) বড় ধস নামে ওয়াল স্ট্রিটে। এপ্রিলের পর এটিই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের এক দিনের সবচেয়ে বড় পতন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা চীনা আমদানিতে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর কথা ভাবছি।’ ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও বেড়ে গেছে।

এর প্রভাবে ওয়াল স্ট্রিটে লেনদেন হওয়া প্রায় সাতটির মধ্যে ছয়টি কোম্পানির শেয়ার সূচক কমে গেছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান পর্যন্ত সবখানেই পতন দেখা গেছে।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক শুক্রবার ২ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৫২ দশমিক ৫১ পয়েন্টে। এপ্রিলের পর এটি সূচকটির এক দিনের সর্বোচ্চ পতন। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কমেছে ৮৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৯ শতাংশ, দিনশেষে যা স্থির হয় ৪৫ হাজার ৪৭৯ দশমিক ৬০ পয়েন্টে। নাসডাক কম্পোজিট সূচক ৩ দশমিক ৬ শতাংশ কমে নেমেছে ২২ হাজার ২০৪ দশমিক ৪৩ পয়েন্টে।

প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর পাশাপাশি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরেও চাপ পড়েছে। জিন্স নির্মাতা লিভাই স্ট্রসের শেয়ারদর এক দিনে কমেছে ১২ দশমিক ৬ শতাংশ।

শুক্রবার আন্তর্জাতিক শেয়ারবাজারের জন্য ছিল মিশ্র ধারার। ইউরোপ ও এশিয়ার বাজারে বেশির ভাগ সূচকেই পতন দেখা গেছে। তবে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। ছুটির পর লেনদেন শুরু হওয়ায় সেখানকার বাজারে কিছুটা ইতিবাচক সাড়া দেখা গেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন শুল্ক হুমকি বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এতে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে।-এপি

Releated Posts

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি…

মে ২, ২০২৬
সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ২, ২০২৬
ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো  নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।…

মে ২, ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
ট্রাম্পের আমলে ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় ধস - crd.news