রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • আইনে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই: ব্যারিস্টার কাজল

আইনে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই: ব্যারিস্টার কাজল

Image

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিদ্যমান সাংবিধানিক আইনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন করে ইতালি, ইসরাইল ও বেলজিয়ামসহ বিশ্বের বহু উন্নত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পদিনের মধ্যে সরকারের পতন হয়েছে। তাছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের অনেক খারাপ মানুষ আইন প্রণেতা হওয়ার সম্ভাবনা থাকে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টার সময় কোটচাঁদপুরের পৌর পাঠাগারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করলেও এটা তাদের নির্বাচনী কৌশল। শেষ পর্যন্ত তারাও বিদ্যমান আইনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে। তবে সেটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এক্তিয়ারভুক্ত।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মহেশপুর ও কোটচাঁদপুরের উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন, এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও স্বনির্ভর অঞ্চল গড়ে তুলতে চাই। উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়, এটি মানুষের নীতি-নৈতিকতা ও সামাজিক নিরাপত্তার সঙ্গেও জড়িত।

কাজল জানান, দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তার মধ্যে ‘মহেশপুর সীমান্ত এলাকায় শিক্ষার প্রসার, কোটচাঁদপুরে খেলা দেখার স্টুডিয়াম  ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা এবং দত্তনগর কৃষি ফার্ম ও বলুহর মৎস্য প্রজেক্টকে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

মনোনয়ন না পেলে স্বতন্ত্র  নির্বাচন করার সুযোগ নাই। দল যাকে মনোনয়ন দিবে তার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রীয় অবকাঠামো বিনির্মাণে বিএনপি ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য দলীয় নেতা কর্মীকে আহবান জানান ।

ব্যারিস্টার কাজল বলেন, ১৯৯১ সালে বিএনপির সাবেক সংসদ সদস্য মাস্টার শহীদুল ইসলাম নির্বাচিত হওয়ার পর এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু ২০০৮ সালের পর উন্নয়নের ধারা থেমে গেছে। আমি নির্বাচিত হলে আবারও উন্নয়নের ধারা ফিরিয়ে আনব। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে আগস্ট বিপ্লবে অংশীজনদের নিয়ে বিশেষ করে যারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে সেই বিপ্লবীদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি। তিনি বলেন বিএনপি সব সময় বলে আসছে যে সবাইকে নিয়ে তারা দেশ পরিচালনা করবেন। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কমিটমেন্ট।

তিনি জানান, মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘদিন আইন পেশায় কাজের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের লোক ভোট দিতে পারেনি। তারা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। প্রশাসনে ফ্যাসিস্টদের দোসর থাকলেও ১৭ বছর ধরে নির্যাতিত রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ প্রয়াসে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এ সময় কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিক সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬