রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরের হোটেল রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের হোটেল রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Image

চাঁদপুরের একটি আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার ও তথ্য প্রযুক্তির সাহায্যে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) এ তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া।

তিনি জানান, এটি আত্মহত্যা নাকি তাকে কেউ মেরে এখানে ঝুলিয়ে রেখেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব তথ্যের রহস্য উন্মোচনে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও হোটেলসহ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হচ্ছে।

থানা পুলিশ ও হাসপাতাল সূত্র বলছে, মৃত ওই যুবকের নাম মো. সালাউদ্দিন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছেলে। এখানে চাঁদপুরের পুরাতন বাসস্ট্যান্ডের ভাই ভাই আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন। ওখানেই তিনি দোতলার একটি কক্ষে থাকতেন। তবে তিনি আবাসিক হোটেল ছাড়াও ভবনের নিচে একটি রেস্টুরেন্টেও কাজ করতেন।

রেস্টুরেন্টের কর্মচারী মো. লিমন জানান, কক্সবাজার থেকে বেড়িয়ে এসে সালাউদ্দিন অসুস্থ হয়ে পড়ে। তিন দিন আবাসিক হোটেল থেকে হোটেলের কাজে যোগ দেয়নি। শনিবার দুপুরে তার সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার কথা ছিল। এরপর রাত সাড়ে ১০টায় তাকে রান্নার কাজে ডাকতে গিয়ে রুমের দরজা বন্ধ পায়। পরে সবাইকে খবর দিলে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রিন হোটেলের মালিক মো. রাসেল মিয়া জানান, শনিবার বিকেল ৩টায় আবাসিক হোটেলের কক্ষে প্রবেশ করেন মো. সালাহউদ্দিন। তার সঙ্গে কারও কোনো বৈরী সম্পর্ক ছিল না। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকত।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বেঁধে ফাঁস দেওয়া অবস্থায় সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত করছে পুলিশ।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬