রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • সিলেট টেস্টে লাঞ্চের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

সিলেট টেস্টে লাঞ্চের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

Image

সকালের সেশনে টানা তিন ক্যাচ মিসের হতাশা পেছনে ফেলে সিলেট টেস্টে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশনে আইরিশদের চেপে ধরেন বোলাররা। এই সেশনে পল স্টার্লিং ও কারমাইকেলের উইকেটসহ মোট তিনটি উইকেট শিকার করেছে স্বাগতিকরা।

লাঞ্চের পরপরই দুবার জীবন পাওয়া পল স্টার্লিংকে (৬০) ফিরিয়ে স্বস্তি এনে দেন নাহিদ রানা। এরপর অভিষেকেই ফিফটি করা কারমাইকেলকেও (৫৯) তুলে নেন মেহেদী হাসান মিরাজ। হাসান মুরাদের বলে শান্ত টাকারের ক্যাচ না ছাড়লে আরও একটি উইকেট বেশি পেত বাংলাদেশ। তখন ১১ রানে ছিলেন টাকার। এই নিয়ে ম্যাচে চতুর্থ ক্যাচ মিস করল বাংলাদেশ।
জীবন পেয়ে সেই টাকারই ক্যাম্ফারের সঙ্গে জুটি বেঁধে দলকে চা বিরতি পর্যন্ত নিয়ে গেছেন। এই সেশনে আয়ারল্যান্ড ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান যোগ করে। চা বিরতি পর্যন্ত সফরকারীদের মোট সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান। ক্যাম্ফার ৩৫ ও টাকার ২২ রানে অপরাজিত ছিলেন।

কারমাইকেলকে ফেরালেন মিরাজ, ক‍্যাচ ছাড়লেন শান্তও
অবশেষে জমে যাওয়া জুটি ভাঙল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন অভিষেক ইনিংসে ফিফটি করা ক্যাডে কারমাইকেল। মিরাজের বল রিভার্স সুইপ করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন কারমাইকেল। আম্পায়ার আউট না নিলে ফের রিভিউ নিয়ে সফল হন তিনি। ফেরার আগে অভিষেক ইনিংসে ১২৯ বল খেলে ৫৯ রান করেন কারমাইকেল। সাতটি চারে সাজানো ছিল তার ইনিংস।

খানিক বাদেই হাসান মুরাদের বলে লর্কান টাকারের ব্যাটের কানায় লেগে বল স্লিপে যায়। কিন্তু এবার সেই ক্যাচ নিতেই ব্যর্থ হন অধিনায়ক শান্ত। সে সময় ১১ রানে ছিলেন টাকার। ৪৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৪ উইকেটে ১৬৫।

লাঞ্চের পরই বাংলাদেশের জোড়া আঘাত, ফিরলেন স্টার্লিং-টেক্টর

মধ্যাহ্নভোজের বিরতিটা যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশের জন্য। প্রথম সেশনে তিন-তিনটি ক্যাচ ফেলে হতাশায় ডোবা বাংলাদেশ লাঞ্চের পর প্রথম দুই ওভারে তুলে নিল জোড়া উইকেট। নাহিদ রানার ডেলিভারিতে টাইমিংয়ে গড়বড় করেন স্টার্লিং। ব্যাটের কানায় লেগে বল স্লিপে গেলে সেটি তালুবন্দি করেন সাদমান। ৬০ রানে থামে স্টার্লিংয়ের ইনিংস। এতে ভাঙে ৯৬ রানের জুটি।

পরের ওভারেই বল হাতে নেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নতুন ব্যাটার হ্যারি টেক্টর (১)। আম্পায়ার প্রথমে আউট দেননি, তবে শান্তর রিভিউতে সিদ্ধান্ত বদলে যায়। ২৮ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। ক্রিজে ক‍্যাড কারমাইকেলের সঙ্গী কার্টিস ক‍্যাম্ফার।
এর আগে প্রথম সেশনে নাজমুল হোসেন শান্তর দল প্রতিপক্ষের তিনটি সহজ ক্যাচ হাতছাড়া করে। এই ক্যাচ মিসের মাশুলে বাংলাদেশকে ভুগিয়েছে স্টার্লিং ও কারমিচায়েল। মধ্যাহ্ন বিরতির আগে আয়ারল্যান্ড ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬