রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে ঢুকছে বিএনপিতে: আমান উল্লাহ আমান

আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে ঢুকছে বিএনপিতে: আমান উল্লাহ আমান

Image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ঘাপটি মেরে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা। এরা সুযোগ পেলেই ছোবল মারবে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, ৫ আগস্টের আগে যারা বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন, মামলা ও হামলা চালিয়েছে। আজ তারা নিজেদের মুখোশ বদলে বিএনপিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এরা আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিনিধি, সময় এলে তাদের প্রকৃত রূপ প্রকাশ পাবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কার্যত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা এখন গণবিচ্ছিন্ন। নির্বাচনে তাদের প্রতীকও থাকবে না। তাই ধানের শীষ প্রতীকে ভোটই হবে জনগণের বিজয়, স্বাধীনতার প্রতীক। ধানের শীষের বিজয় মানে জনতার বিজয়।

অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, এ হযরতপুরেই ফ্যাসিবাদের দোসররা মসজিদে হামলা করেছিল, ইফতার মাহফিল ভাঙচুর করেছিল। আমার নামেই উল্টো মামলা দিয়েছিল। কিন্তু আল্লাহ তাদের বিচার করেছেন। এ বাংলাদেশে তাদের আর কোনো ঠাঁই হবে না।

তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে হযরতপুরে প্রতিষ্ঠা করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ, ক্ষমতায় এলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা নিজেরা সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠো। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি গ্র্যাজুয়েট এক বছরের ভাতা পাবে, যাতে চাকরি না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে।

তিনি আরও বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আরও একটি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে তোলা হবে, যাতে বিদেশে কর্মসংস্থান ও যোগাযোগ সহজ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেরা আমান, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ অভি ও আশরাফুল আলম, ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেন, দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম মিলনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬