মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

টাইগারদের ইনিংস ঘোষণা

Image

সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বোলিং ও ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৮৭ রানে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে। এতে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৩০১ রানের।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল দুর্দান্ত। শুরুতে মাহমুদুল হাসান জয়ের ১৭১, সাদমান ইসলামের ৮০ রানের পর মুমিনুল হক যোগ করেন ৮২ রান। এরপর দুর্দান্ত ব্যাট করেন শান্ত। ১১৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর অষ্টম। তার এই ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে। এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। অ্যান্ডি ম্যাকবার্নির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিলিয়ে দিতে হয় উইকেট।

এর মধ্যে মুশফিকুর রহিম অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৫২ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে। শান্তর মতো ওয়ানডে স্টাইলে ব্যাট চালান লিটনও। ৬৬ বলে ৬০ রান করে তিনি হ্যামফ্রিসের বলে হ্যারি টেক্টরের তালুবন্দি হয়ে ফেরেন। 

শেষদিকে অবশ্য বাকিরা লড়তে পারেননি বেশিক্ষণ। মেহেদী হাসান মিরাজ ১৭, হাসান মুরাদ ১৬ রানে বিদায় নেন। হাসান মাহমুদ ১৩ ও নাহিদ রানা ৪ রানে অপরাজিত থেকে লিড তিনশ ছাড়ান। 

আয়ারল্যান্ডের হয়ে ফাইফার পান হ্যামফ্রিস। ১৭০ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট। দু’টি উইকেট পান ব্যারি ম্যাককার্থি। একটি উইকেট নেন ম্যাকবার্নি। 

এর আগে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮৬ রানে। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট, আর হাসান মুরাদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট। ফাস্ট বোলার হাসান মাহমুদও ছিলেন দারুণ, তুলে নেন ২ উইকেট। 

আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়েছেন পল স্টার্লিং (৬০) ও কেড কার্মাইকেল (৫৯), তবে দলের বাকিরা বড় ইনিংস খেলতে পারেননি।

Releated Posts

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজান মাসের পরপরই সরকার সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সন্ত্রাস দমনে…

মার্চ ৯, ২০২৬
মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। ট্রাম্পের বরাত দিয়ে মার্কিন…

মার্চ ৯, ২০২৬
মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা

মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা

নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করেছে ইরান। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয়…

মার্চ ৯, ২০২৬
‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ভিডিও ধারণ ও প্রচার,…

মার্চ ৯, ২০২৬
টাইগারদের ইনিংস ঘোষণা - crd.news