শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ‘হাল ছেড়ে দেওয়া বিকল্প নয়’: পারিশ্রমিক নিয়ে মজার অভিজ্ঞতা শোনালেন অনুপম খের

‘হাল ছেড়ে দেওয়া বিকল্প নয়’: পারিশ্রমিক নিয়ে মজার অভিজ্ঞতা শোনালেন অনুপম খের

Image

গতকাল রবিবার (২৩ নভেম্বর) গোয়ায় অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গিভিং আপ ইজ নট আ চয়েস’ শীর্ষক একটি সেশনে অংশ নেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সেখানে তিনি নিজের জীবন ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেন এবং ব্যর্থতাকে কিভাবে সোপান বানিয়ে এগিয়ে গেছেন, সে কথা তুলে ধরে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন।

আলোচনার একপর্যায়ে তিনি উল্লেখ করেন ২০০২ সালের তার জনপ্রিয় স্পোর্টস কমেডি ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’-এর কথা। ছবিটি সফল হওয়ার পরও তাকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছিল, সেটি নিয়ে একটি মজার অভিজ্ঞতা তিনি সবার সঙ্গে ভাগ করে নেন।
ছবির প্রযোজক দীপক নায়ার পরবর্তী ছবিতে কাজের প্রস্তাব দিলে একই পারিশ্রমিক অফার করেন, যা অনুপমের কাছে গ্রহণযোগ্য ছিল না।
অনুপম বলেন, ‘আমি সেই সিনেমাটা করেছি মাত্র ৫০০০ পাউন্ডে। পরে প্রযোজক যখন আরেকটি ছবির প্রস্তাব নিয়ে এলেন, তিনি বললেন আগের মতোই টাকা দেবেন।’ আমি তাকে বললাম, ‘তুমি ওই ছবি থেকে ১০০ মিলিয়ন আয় করেছ, আমাকে একই টাকা কেন দেবে?’
প্রযোজক অনিচ্ছুক দেখে অনুপম বিষয়টা একটু নাটকীয়ভাবে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘সকাল ১০টায় কফি শপ ভর্তি। আমি হঠাৎ টেবিলের ওপর উঠে বললাম, হ্যালো সবাই, এই হলেন দীপক নায়ার। তিনি আমাকে বেন্ড ইট লাইক বেকহ্যামের জন্য ৫০০০ পাউন্ড দিয়েছিলেন, আর এখন নতুন ছবির জন্য সঠিক পারিশ্রমিক দিতে চান না।’
প্রযোজক তখন তাকে বসতে বলেন।

কিন্তু অনুপম আবারও জিজ্ঞেস করেন, ‘আমি যে টাকা চাইছি, সেটা কি দেবে?’
অবশেষে প্রযোজক রাজি হন এবং তখনই অনুপম বসে পড়েন। নিজের বক্তব্য শেষ করতে করতে তিনি বলেন, কারণ, হাল ছেড়ে দেওয়া কখনোই আমার বিকল্প নয়।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬