শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

সীমান্তে বিএসএফের ‘অত্যাচার’ অভিযোগে সরব মমতা

Image

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে সীমান্ত এলাকায় মানুষের ওপর অত্যাচারের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় বাহিনীর সেই আচরণ রুখতে এবার প্রয়োজনে নারীদের সামনে দাঁড় করানোর হুঁশিয়ারিও দেন তিনি।

কোচবিহারের রাসমেলা ময়দানে মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক জনসভায় মমতা বলেন, এসআইআর’র (বিশেষ নিবিড় সংশোধন) নামে নির্বাচন কমিশন রাজ্য সরকারের ওপর বাড়তি চাপ দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, ‘পুলিশের দরকার নেই, তা সত্ত্বেও এক কোটি পুলিশ পাঠাবে। থাকার–খাওয়ার খরচ রাজ্য সরকার দেবে, আর গুলি চালাবে কেন্দ্র। সীমান্তে গিয়ে মানুষকে অত্যাচার করবে। আপনারা ভয় পাবেন না—প্রতিটি এলাকায় মানুষ জোট বাঁধুন। বিএসএফ যদি অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন। আমি দেখতে চাই মা–বোনেদের ক্ষমতা বড় নাকি বিজেপির ক্ষমতা বড়।’

সম্প্রতি বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়ে ভারতে ফেরা বীরভূমের সোনালী বিবির ঘটনা তুলে ধরে মমতা বলেন, ভারতীয় নথি থাকা সত্ত্বেও তাকে ও তার পরিবারকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা তাকে কারাগার থেকে বের করে এনেছি, আরও চারজনকে ফিরিয়ে আনব।

বিজেপিকে লক্ষ্য করে মমতা স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গে কোনো অবস্থাতেই এনআরসি বা ডিটেনশন ক্যাম্প হবে না। তিনি বলেন, ‘হিন্দু, রাজবংশী, তফশিলি, আদিবাসী, বৌদ্ধ, সংখ্যালঘু—সবাই আমার গলার মালা। কাউকে বিভেদ করতে দেব না।’

বিজেপি সরকারকে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে মমতা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপির ‘হাতের পুতুলে’ পরিণত করা হয়েছে। তার দাবি, ‘বাংলা রক্ষা হলে তবেই দেশ রক্ষা হবে; না হলে সংবিধান থেকে বিচারব্যবস্থা—সবই শেষ হয়ে যাবে।’

এছাড়া কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইনকেও ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেন তিনি। ১০০ দিনের কাজের অর্থপ্রদান সংক্রান্ত শর্তের প্রতিবাদ জানাতে মঞ্চে দাঁড়িয়ে সেই নথি ছিঁড়ে ফেলেন তৃণমূল প্রধান।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬