শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ভারতে ঘন কুয়াশায় হরিয়ানায় একাধিক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত বহু যানবাহন

ভারতে ঘন কুয়াশায় হরিয়ানায় একাধিক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত বহু যানবাহন

Image

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে আলাদা কয়েকটি স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। (ভিডিও দেখতে ক্লিক করুন এখানে)

রবিবার সকালে হরিয়ানার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। দৃষ্টিসীমা অত্যন্ত কমে যাওয়ায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে আসা যানবাহনগুলো একের পর এক সামনে থাকা গাড়িকে ধাক্কা দিতে থাকে। এতে অল্প সময়ের মধ্যেই সেখানে দুর্ঘটনাকবলিত যানবাহনের বড় স্তূপ তৈরি হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, হরিয়ানার হিসার এলাকায় জাতীয় সড়ক ৫২তে সকাল প্রায় ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ ঘটে। এরপর পেছন থেকে আসা অন্যান্য যানবাহন একটির সঙ্গে আরেকটির ধাক্কা খেতে থাকে।

সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে এক মোটরসাইকেল চালক সামান্য আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে জাতীয় মহাসড়ক ৩৫২তে আরেকটি বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে তিন থেকে চারটি বাস একে অপরকে ধাক্কা দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। পরে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে রোহতাক এলাকায় ১৫২ ডি মহাসড়কের মোড়ে ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে একটি ট্রাক ও একটি গাড়ির সংঘর্ষ হয়। পরে পেছন থেকে আসা আরও গাড়ি একটির সঙ্গে আরেকটির ধাক্কা খেতে থাকে। এখানেও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরে হরিয়ানায় ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। এলাকাটিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোর্স: এনডিটিভি

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬