সোমবার । জুন ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সারাদেশ
  • ছাত্রলীগের নির্বাচন বিরোধী ঝটিকা মিছিল

ছাত্রলীগের নির্বাচন বিরোধী ঝটিকা মিছিল

Image

রাজবাড়ীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্বাচনবিরোধী একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল ভোরের দিকে শহরের বড়পুল এলাকায় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মিছিলটি করা হয়েছে।

প্রায় ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভোরের কোনো এক সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০–১৫ জন নেতা–কর্মী মহাসড়কটিতে বিক্ষোভ করছেন। এ সময় সড়কে যানবাহন চলাচল করছিল এবং আশপাশের দোকানে বাতি জ্বলছিল। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তির মাথায় সাদা কাপড় বাঁধা ছিল। তারা বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তারা নির্বাচন বয়কটের ডাক দেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন।

গতকাল শুক্রবার দুপুরে ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ, রাজবাড়ী জেলা ছাত্রলীগের ফেসবুক পেজসহ অনেক নেতা–কর্মী শেয়ার করেন।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামও ভিডিওটি শেয়ার করেন।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জারে একাধিক বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করা ছাত্রলীগের এক নেতা বলেন, শুক্রবার ভোরে মিছিলটি করা হয়েছে। তার দাবি, মিছিলে প্রায় অর্ধশত নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের বার্তা হলো আওয়ামী লীগকে নিয়ে ভবিষ্যতে দেশে ভোট হতে হবে। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।’

জানতে চাইলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অবৈধ সরকারের এক পক্ষের নির্বাচন আমরা মানি না। সে কারণেই ছাত্রলীগের নেতা–কর্মীরা ভোরে বড়পুল এলাকায় মিছিল করেছে। আওয়ামী লীগের নির্বাচনী ভূমিকা কী হবে, তা দু-চার দিনের মধ্যে স্পষ্ট হবে।’

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও নজরে এসেছে বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক।

Releated Posts

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সোমবার…

জুন ২২, ২০২৬
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল…

জুন ২২, ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…

জুন ২২, ২০২৬
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেছেন । আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে…

জুন ২২, ২০২৬
তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬