সোমবার । সেপ্টেম্বর ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

Image

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর নতুন সরকারের সব ধরনের দাপ্তরিক আপডেট ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে সরাসরি পৌঁছে দিতে চালু করা হয়েছে অফিশিয়াল ফেসবুক পেজ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে এই পেজটি সরকারের একটি শক্তিশালী যোগসূত্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি ব্যবহার করা হয়েছে। পেজটি চালুর পর থেকেই সেখানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের নীতি-নির্ধারণী সব খবর এই ভেরিফাইড প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকালে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়। এরপর একই দিন রাতে আনুষ্ঠানিক গেজেট জারির মাধ্যমে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া হয় এবং পূর্ণাঙ্গ সাংবিধানিক সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করে। সরকারের এই পালাবদলের সাথে সাথে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও পরিবর্তন আনা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে পূর্বতন অন্তর্বর্তী সরকারের অফিশিয়াল ফেসবুক পেজ ‘Chief Advisor GOB’ থেকে একটি বিদায়ী পোস্ট শেয়ার করা হয়। সেই পোস্টে জানানো হয়, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় এখন থেকে ওই পেজটির সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬