বৃহস্পতিবার । সেপ্টেম্বর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানে নিহতদের স্মরণে শোক র‍্যালি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সরকারবিরোধী স্লোগান

ইরানে নিহতদের স্মরণে শোক র‍্যালি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সরকারবিরোধী স্লোগান

Image

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে আয়োজিত শোক র‍্যালি ঘিরে রাজধানী তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের একটি অংশ সরকারবিরোধী স্লোগান দিলে পাল্টা অবস্থান নেয় সরকার সমর্থকেরা।

শনিবার স্থানীয় ও প্রবাসী কয়েকটি ইরানবিষয়ক গণমাধ্যম এ তথ্য জানায়। বার্তা সংস্থা এএফপি তেহরানের একটি শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ধারণ করা কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। ভিডিওগুলোতে দেখা যায়, ভিড়ের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং ফারসি ভাষায় ‘নির্লজ্জ’ বলে চিৎকার শোনা যায়।

বিদেশ থেকে পরিচালিত ফারসি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের ফুটেজে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

শিয়াধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী, মৃত ব্যক্তির ৪০তম দিনে স্মরণসভা পালন করা হয়। এর অংশ হিসেবে চলতি সপ্তাহে নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শিক্ষার্থীদের কর্মসূচি ‘শান্তিপূর্ণ ও নীরব অবস্থান’ হিসেবে শুরু হলেও ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগানটি দেশটির সর্বোচ্চ নেতাকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফার্সের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইরানের পতাকা হাতে একদল ব্যক্তি স্লোগান দিচ্ছেন এবং মাস্ক পরা আরেকদল বিক্ষোভকারীর মুখোমুখি অবস্থান নিয়েছেন। উভয় পক্ষের হাতেই সাম্প্রতিক সহিংসতায় নিহতদের ছবি দেখা যায়।

গত ৮ ও ৯ জানুয়ারি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তুঙ্গে ওঠে। দীর্ঘদিনের আর্থিক সংকট ও রাজনৈতিক অসন্তোষের জেরে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর কঠোর দমনের মুখে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

ইরান কর্তৃপক্ষ তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছে। তাদের দাবি, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও বিদেশি উসকানির কারণে সহিংসতা ছড়ায়। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে যেতে পারে, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি ইস্যুতে উত্তেজনার মধ্যেই এসব বিক্ষোভ হচ্ছে। এর আগে বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।

পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে এবং রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬