রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ধর্মীয় সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্মীয় সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (গতকাল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ’ বিষয়ক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সামাজিক বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সভায় নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদসমূহের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানি ভাতা চালুর পরিকল্পনার কথা জানানো হয়। ভাতার পরিমাণ নির্ধারণে আন্তমন্ত্রণালয় বৈঠক করা হবে এবং ঈদের আগেই কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হতে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিয়ে জনশক্তি উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ছুটির দিনেও দপ্তর চালাচ্ছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর তিনি সচিবালয় ও তেজগাঁও কার্যালয়ে ধারাবাহিকভাবে দাফতরিক কাজ করছেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, নতুন সরকারের প্রথম দিকের এসব কর্মসূচি প্রশাসনিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার বার্তা দিচ্ছে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬