সোমবার । জুন ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

Image

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদের কারণে মঙ্গলবার আরো ৪টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

এর মধ্যে রয়েছে ‘ইউএস-বাংলা এয়ারলাইনস’ আবুধাবি থেকে ফেরার কথা ছিল একটি ফ্লাইট, দুবাইয়ের উদ্দেশে ওড়ার কথা ছিল আরো একটির। ‘এয়ার আরাবিয়া’ শারজাহ থেকে আসা এবং যাওয়ার দুটি নির্ধারিত ফ্লাইটই বাতিল করা হয়েছে।

গত এক মাসে শাহ আমানত বিমানবন্দরের মোট ২২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের নজিরবিহীন রেকর্ড গড়েছে। বিশেষ করে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ, দুবাই এবং আবুধাবি রুটের অচলাবস্থা কাটছেই না।

তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সঙ্গে সংযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়নি। সীমিত পরিসরে হলেও ডানা মেলেছে কিছু উড়োজাহাজ। ৭টি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে এবং ৪টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে গন্তব্যের উদ্দেশে উড়ে গেছে।

জানা গেছে, যুদ্ধের অস্থিরতায় ডানা মেলতে পারছে না একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট। স্থবিরতা কাটিয়ে যেখানে প্রাণ ফেরার কথা, সেখানে বাতিল করা হচ্ছে ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। যাত্রা নিয়ে হতাশা বিরাজ করছে যাত্রীদের মধ্যে। এ সংকাটপন্ন অবস্থা দ্রুত সমাধানের দাবি তাদের।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশপথের অস্থিরতা, আমাদের বিমান চলাচলে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। আমরা যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

Releated Posts

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬