শুক্রবার । সেপ্টেম্বর ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বিদেশি বিনিয়োগে প্রতিযোগীদের চেয়ে বহু পিছিয়ে বাংলাদেশ

বিদেশি বিনিয়োগে প্রতিযোগীদের চেয়ে বহু পিছিয়ে বাংলাদেশ

Image

আংকটাডের প্রতিবেদন

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে দীর্ঘদিনের স্থবিরতা স্পষ্ট হয়ে উঠেছে নতুন এক আন্তর্জাতিক প্রতিবেদনে। ২০২৪ সালের হিসাব বলছে, আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ শুধু পিছিয়েই নেই, বরং ব্যবধানটি এখন কয়েক গুণে পৌঁছেছে। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের বিনিয়োগ সক্ষমতার সীমাবদ্ধতা আরো স্পষ্ট হয়ে ওঠে।

রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে গত সোমবার আয়োজিত এক উচ্চ পর্যায়ের সংলাপে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকটাড, ইউএনডিপি এবং বিডা যৌথভাবে ‘ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ (আইপিআর) ইমপ্লিমেন্টেশন রিপোর্ট’ প্রকাশ করে। এতে গত এক দশকের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ করণীয়ও তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের এফডিআই স্টক দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৮২৯ কোটি ডলারে। বিপরীতে একই সময়ে ভিয়েতনামের এফডিআই স্টক ২৪ হাজার ৯১৪ কোটি ডলার, ইন্দোনেশিয়ার ৩০ হাজার ৫৬৬ কোটি ডলার এবং কম্বোডিয়ার পাঁচ হাজার ২৬৬ কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ভিয়েতনাম প্রায় ১৩ গুণ, ইন্দোনেশিয়া ১৭ গুণ এবং কম্বোডিয়া প্রায় তিন গুণ এগিয়ে রয়েছে।

এই ব্যবধানের মূল কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশে এফডিআই প্রবাহের ধারাবাহিক দুর্বলতা। ২০১৯ সালে যেখানে দেশে বিদেশি বিনিয়োগপ্রবাহ ১৮০ কোটির বেশি ডলারে পৌঁছেছিল, সেখানে ২০২৪ সালে তা প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়। এমনকি কভিড-১৯ মহামারি শুরুর সময়ের তুলনায়ও বিনিয়োগপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। যদিও এ সময়ে মোট এফডিআই স্টক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, যা প্রায় ১৮ বিলিয়ন ডলারের কাছাকাছি অবস্থান করেছে।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ২০১৩ সালের পর থেকে এফডিআই আকর্ষণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। জিডিপির তুলনায় বিনিয়োগের হারও বাড়েনি বরং কিছু ক্ষেত্রে কমেছে। তাঁর মতে, পরিকল্পনা ও নীতিগত সুপারিশের অভাব নেই, কিন্তু বাস্তবায়নের দুর্বলতার কারণেই কাঙ্ক্ষিত ফল আসছে না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ‘গতি পরিবর্তন’ বা নতুন ধাঁচের সংস্কার জরুরি বলে তিনি মনে করেন।

প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি কাঠামোগত ও সামষ্টিক অর্থনৈতিক চাপে বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২১ সালের পর থেকে টাকার প্রায় ৩৬ শতাংশ অবমূল্যায়ন এবং বৈদেশিক মুদ্রার সংকট আমদানি ব্যয় বাড়িয়ে দেয় ও বিল পরিশোধে বিলম্ব সৃষ্টি করে। বিশেষ করে জ্বালানি আমদানিতে সীমাবদ্ধতা শিল্প উৎপাদনকে ব্যাহত করে, যা বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা ও ব্যয় উভয়ই বাড়িয়েছে।
একই সময়ে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে। তৈরি পোশাক খাতের কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিক অসন্তোষের ঘটনাগুলো বিনিয়োগকারীদের আস্থায় ধাক্কা দেয়। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর অবনতিও পরিস্থিতিকে জটিল করে তোলে—২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ থেকে ৪ শতাংশে নেমে আসে, আর মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণ হয়ে ১০ শতাংশের কাছাকাছি পৌঁছায়।

তবে আশার কথা হলো ২০২৫ সালের প্রাথমিক সূচকে কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুনর্বিনিয়োগকৃত আয় এবং আন্ত প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে এফডিআইপ্রবাহ আবার বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগ পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।

সূত্র:বিডি-প্রতিদিন

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬