মঙ্গলবার । নভেম্বর ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • মাদকযুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাউন্ডলেস বাডিস ব্রিগেডের (BBB) ‘হিট অ্যান্ড জিগাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’ এর যাত্রা শুরু

মাদকযুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাউন্ডলেস বাডিস ব্রিগেডের (BBB) ‘হিট অ্যান্ড জিগাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’ এর যাত্রা শুরু

Image

দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা প্রমোট করার লক্ষ্যে ‘বাউন্ডলেস বাডিস ব্রিগেড’ (Boundless Buddies Brigade – BBB) আয়োজন করতে যাচ্ছে তাদের বার্ষিক ক্রীড়া উৎসব ‘হিট অ্যান্ড জিগাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে যুব সমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে নানাবিধ সামাজিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাউন্ডলেস বাডিস ব্রিগেডের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী শরফুদ্দিন হাসান খান ইমন এর হাত ধরে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল একটি মূল স্বপ্ন নিয়ে— আর তা হলো একটি ‘মাদকমুক্ত যুব সমাজ’ গড়ে তোলা।

এবারের ‘হিট অ্যান্ড জিগাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’ আগামী ৯ জানুয়ারী ২০২৬ থেকে ১০ জানুয়ারী ২০২৬পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকা র আই ব্লকে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে উদীয়মান শৌখিন ও পেশাদার খেলোয়াড়রা অংশ নেবেন।

এই টুর্নামেন্ট এর আয়োজক হিসাবে কাজ করছে বিবিবি , এবং প্রায়োজনীয় তহবিল সরবরাহ করেছে এই প্রতিষ্ঠান গুলি :Airpedia Holidays, InnoGlobe, Mitways ,Thai Express, Sfffron Dine, JUST1STORE, Tamanna Pharmacy, travelchamp, trip lover, Firsttrip, TAKETRIP.

টুর্নামেন্টের বিষয়ে প্রতিষ্ঠাতা সভাপতি গাজী শরফুদ্দিন হাসান খান ইমন বলেন,

“আমরা বিশ্বাস করি, খেলাধুলাই পারে একজন তরুণকে মাদকের মরণব্যাধি থেকে দূরে রেখে শৃঙ্খলিত জীবনে ফিরিয়ে আনতে। ২০১৫ সালে যখন আমরা BBB প্রতিষ্ঠা করি, তখন লক্ষ্য ছিল খেলাধুলার আনন্দ বা ‘জিগাল’ (হাসি-তামাশা) এর মাধ্যমে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া। এই টুর্নামেন্ট কেবল জয়-পরাজয়ের লড়াই নয়, বরং সুস্থ সমাজ গড়ার একটি সম্মিলিত অঙ্গীকার।”

বাউন্ডলেস বাডিস ব্রিগেড আশা করছে, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া চর্চা বাড়বে এবং তারা সামাজিক অবক্ষয় রোধে উদ্বুদ্ধ হবে। টুর্নামেন্টের রেজিস্ট্রেশন এবং সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন সংগঠনের অফিসিয়াল পেজ অথবা যোগাযোগ করুন নিচের নম্বরে।

Releated Posts

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

✒️মোশতাক আহমদ  রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে…

নভেম্বর ৯, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার…

নভেম্বর ৯, ২০২৬
বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট…

নভেম্বর ৯, ২০২৬
নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বেলা…

নভেম্বর ৯, ২০২৬
এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় নতুন সপ্তাহের শুরুতে এশিয়ার…

নভেম্বর ৯, ২০২৬
পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ট্যুরিজম…

নভেম্বর ৮, ২০২৬
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের…

নভেম্বর ৮, ২০২৬
মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট…

নভেম্বর ৮, ২০২৬
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার…

নভেম্বর ৮, ২০২৬