শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে : ইসি সচিব আখতার আহমেদ

নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে : ইসি সচিব আখতার আহমেদ

Image

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজন হলে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে এবং যারা পূর্বে অস্ত্র জমা দিয়েছেন, তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নীতিমালাও জারি করা হয়েছে।

এ প্রসঙ্গে ইসির অনুমতি নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচ্য। এ ক্ষেত্রে আচরণবিধির সঙ্গে আপাতত কোনো বিরোধ দেখা যাচ্ছে না। তবে সময়ের প্রয়োজনে আচরণবিধিতে সামান্য সংশোধন, সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হলে তা করা হবে।

ভোটের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিধান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হলে তখন পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Releated Posts

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

বিতর্কিত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম…

জানুয়ারি ১৫, ২০২৬
সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের 

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে সব ধরণের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।…

জানুয়ারি ১৫, ২০২৬
সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরেই মেয়েদের বিভাগে বাংলাদেশ শুভ সূচনা করেছে। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়ায় লাল সবুজ দল…

জানুয়ারি ১৫, ২০২৬
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় যমুনায়…

জানুয়ারি ১৫, ২০২৬
ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী এখন ‘অ্যাভাটার’ তারকা সালদানা

ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী এখন ‘অ্যাভাটার’ তারকা সালদানা

হলিউডে বক্স অফিস ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন জো সালদানা। আনুষ্ঠানিকভাবে তিনিই এখন বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা…

জানুয়ারি ১৫, ২০২৬
সেই এরফানের মৃত্যুদণ্ড কি স্থগিত করল ইরান

সেই এরফানের মৃত্যুদণ্ড কি স্থগিত করল ইরান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। তবে…

জানুয়ারি ১৫, ২০২৬
রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭, কারবারিদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন

রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭, কারবারিদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন

পুলিশ জানায়, রংপুরের শ্যামপুরে অ্যালকোহল পানের ঘটনায় গত ১৩ জানুয়ারি রাতে নতুন করে দুইজন মারা গেছেন। রংপুরে রেক্টিফাইড…

জানুয়ারি ১৫, ২০২৬
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল

সিইসির সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে…

জানুয়ারি ১৫, ২০২৬
নির্বাচনে কোনও ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে : দুদু

নির্বাচনে কোনও ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যদি কোনওরকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার…

জানুয়ারি ১৫, ২০২৬
নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে : ইসি সচিব আখতার আহমেদ - crd.news