মঙ্গলবার । নভেম্বর ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মতপ্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকা মুশকিল: মাহফুজ আনাম

মতপ্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকা মুশকিল: মাহফুজ আনাম

Image

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি। তিনি বলেন, মত প্রকাশ তো অনেক দূরের বিষয় হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে পড়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, আমার প্রায় ২৫-২৬ জন সহকর্মী ছাদে আটকে পড়েছিলেন।

এমন যদি হত যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে, তারা বলত— এই সাংবাদিক তোমাদের সঙ্গে কোন সম্পর্ক নেই, তোমরা বেরিয়ে যাও, আমরা বিল্ডিং এ আগুন লাগাবো। সেই ২৬-২৭ জন (সাংবাদিক) ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এর মানে কী? তারা শুধু ভবনই পোড়াতে চায়নি, তারা ডেইলি স্টারের কর্মীদের হত্যা করতে চেয়েছিল।

মাহফুজ আনাম বলেন, আমাদের এখন শুধু প্রতিক্রিয়া দেখালে, একে অন্যের পাশে দাঁড়ালেই চলবে না; আমাদের জবাব দিতে হবে।আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি। মত প্রকাশ তো অনেক দূরের বিষয় হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে পড়েছে। এসময় সকলকে তিনি পাশে থাকার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেন।

একইসঙ্গে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। প্রতিবাদ সভায় আরো ছিলেন– নোয়াব সভাপতি এ কে আজাদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

Releated Posts

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

✒️মোশতাক আহমদ  রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে…

নভেম্বর ৯, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার…

নভেম্বর ৯, ২০২৬
বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট…

নভেম্বর ৯, ২০২৬
নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বেলা…

নভেম্বর ৯, ২০২৬
এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় নতুন সপ্তাহের শুরুতে এশিয়ার…

নভেম্বর ৯, ২০২৬
পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ট্যুরিজম…

নভেম্বর ৮, ২০২৬
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের…

নভেম্বর ৮, ২০২৬
মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট…

নভেম্বর ৮, ২০২৬
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার…

নভেম্বর ৮, ২০২৬