শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • মুশফিক ৯৯* রানে অপরাজিত, বাংলাদেশ ৪ উইকেটে ২৯২ রান

মুশফিক ৯৯* রানে অপরাজিত, বাংলাদেশ ৪ উইকেটে ২৯২ রান

Image

বিপদে দলকে উদ্ধার করাকে যিনি দায়িত্ব হিসেবে নিয়েছেন বার বার, সেই মুশফিকুর রহিমের ব্যাট হাসল আরও একবার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততট টেস্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত আছেন এই অভিজ্ঞ ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চাপ সরিয়ে বাংলাদেশও রয়েছে শক্ত অবস্থানে।

৪ উইকেটে ২৯২ রান তুলে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। অবিচ্ছিন্ন ৯০ রানের জুটিতে মুশফিকের সঙ্গী হিসেবে উইকেটে আছেন লিটন কুমার দাস।

ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি থেকে ১ রান দূরে মুশফিক। ১৮৭ বলে ৯৯ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৫ চারে।

আর লিটন অপরাজিত আছেন ৪৭ রানে। ৮৬ বলে ২ চারে গড়া ইনিংসের পথে তিনি পেরিয়েছেন টেস্টে তিন হাজার রানের মাইলফলক।

প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। ফিরে এসে সেই চাপ সরিয়ে দলকে টানেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক ও মুমিনুল হক।

চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১৯২। দ্বিতীয় সেশনে ৩১ ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ৯২ রান। পরে মুমিনুলের বিদায়ে ভাঙে ২১৪ বল স্থায়ী ১০৭ রানের জুটি।

মুমিনুল ১২৮ বলে ১ চারে ৬৩ রানে ফিরেন অ্যান্ডি ম্যাকব্রিনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে। ২০২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এই ম্যাকব্রিনই সবচেয়ে বেশি ভূগিয়েছে বাংলাদেশকে। দিনের চার উইকেটই নেন এই ডানহাতি অফ স্পিনার।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট বেছে নেওয়া বাংলাদেশের শুরুটা অবশ্য মন্দ ছিল না। ভালো শুরু পেয়েও থিতু হয়ে আউট হন দুই ওপেনার। তাদের সঙ্গে দ্রুত ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

৪৪ বলে ৬ চারে ৩৫ রান করে প্রথমে আউট হন সাদমান ইসলাম। দলীয় রান তখন ৫২। মাহমুদুল হাসান জয় ৮৬ বলে ২ চারে ৩৪ রান করে হন এলবিডব্লিউয়ের শিকার। একটি ঝক্কা মেরে বোল্ড হয়ে যান শান্ত (১১ বলে ৮)।

সিলেটে ইনিংস ও ৪৭ রানে জেতা একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বাদ পড়েন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাদের জায়গায় আসেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

গত জুনে দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেন গতিময় পেসার ইবাদত। আরেক পেসার খালেদ সবশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে।

আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে স্টিভেন ডোহেনি ও গ্যাভিন হোয়ের। বাদ পড়েছেন ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়াং।

২০০৫ সালে অভিষেকে মুশফিকুর রহিমকে টেস্ট টুপি দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক হাবিবুল বাশার, তিনিই শততম টেস্ট উপলক্ষ্যে এক সময়ের সতীর্থকে পরিয়ে দেন বিশেষ টুপি। পরে মুশফিকের হাতে ক্যাপ ক্যাসকেট দেন দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী আকরাম খান।

এসময় মাঠে উপস্থিত ছিলেন মুশফিকের পরিবারের সদস্যরা। লর্ডসের সেই ম্যাচের একাদশে থাকা ক্রিকেটারদের কয়েকজনও ছিলেন সংক্ষিপ্ত আয়োজনে। ছিলেন আইরিশ ক্রিকেটাররাও।

মুশফিককে বিশেষ ক্রেস্ট উপহার দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরে মুশফিকের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার এবং বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তুলে দেন বিশেষ টেস্ট জার্সি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৪ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ৯৯, লিটন ৪৭; নিল ৮-০-৩৭-০, ক‍্যাম্ফার ৮-০-২৮-০, ম‍্যাকব্রাইন ২৬-২-৮২-৪, হামফ্রিজ ২৬-০-৮৩-০, হোয়ে ১৯-১-৪৮-০, টেক্টর ৩-০-১০-০)

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬