সোমবার । নভেম্বর ৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তাঁকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে।

দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় এনএসসি মনোনীত কাউন্সিলর থাকেন দুজন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাঁদের একজন ইসফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক দেখা দেয়। আজ এনএসসির চিঠিতে ইসফাক আহসান ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয়।

ব্যবসায়ী ইসফাকের আওয়ামী লীগের পদে থাকা এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে প্রার্থিতার বিষয়টি আলোচনায় এলে এনএসসি তাঁর জায়গায় রুবাবাকে মনোনয়নের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে ৭ অক্টোবর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ হয়। তবে রুবাবা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেননি।

রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

রুবাবা দৌলা দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন, একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।

গ্রামীণফোনে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ। সেই সময় গ্রামীণফোন ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর (২০০৩-২০১১), আর ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও ভূমিকা ছিল রুবাবার।

আজ বিসিবি পরিচালনা পর্ষদের একটি সভা রয়েছে। রুবাবা দৌলা সভায় যোগ দিতে পারেন।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তিনি ছাড়াও মনোনীত অন্য কাউন্সিল ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

Releated Posts

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ট্যুরিজম…

নভেম্বর ৮, ২০২৬
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের…

নভেম্বর ৮, ২০২৬
মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট…

নভেম্বর ৮, ২০২৬
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার…

নভেম্বর ৮, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

নভেম্বর ৮, ২০২৬
সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

 সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি, পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং…

নভেম্বর ৮, ২০২৬
৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

ইতিহাসের গতিপথ সর্বদা সরলরেখায় চলে না; মাঝে মাঝে তা মোড় নেয় রক্তস্নাত অলিগলি অতিক্রম করে রাষ্ট্র ও জাতির…

নভেম্বর ৮, ২০২৬
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুটি মিয়ানমার থেকে উৎসারিত, মিয়ানমারকেই এটার সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এখানে ইনভলভ করতে হবে বলে…

নভেম্বর ৮, ২০২৬
কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন কৌশলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক।…

নভেম্বর ৮, ২০২৬