রবিবার । নভেম্বর ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ধর্ম
  • শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

Image

✒️ শায়খ আহমাদুল্লাহ

শিশুরা আগামীর পৃথিবী। তাদের সঠিকভাবে গড়ে তোলার মধ্যেই নিহিত একটি সুন্দর ভবিষ্যৎ সম্ভাবনা। এই ভবিষ্যৎ নির্মাণের কারিগর হলেন শিক্ষকগণ। একজন শিক্ষকের হাতেই রচিত হয় আগামীর পৃথিবী। আগামী দিনের পৃথিবী ও সমাজব্যবস্থা কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করে আজকের শিক্ষাব্যবস্থা ও শিক্ষকের ওপর। তাই একজন শিক্ষককে হতে হবে অত্যন্ত সৎ, আমানতদার ও দায়িত্বশীল।

একই সঙ্গে তাঁকে হতে হবে শিশুর নির্ভরতার জায়গা, নিরাপদ আশ্রয়। একটি ছোট চারা গাছ যেভাবে আলো, বাতাস ও মালির যত্নে ধীরে ধীরে বিশাল মহিরুহে পরিণত হয়, তেমনি একজন মানবশিশুর সুপ্ত সম্ভাবনাও বিকশিত হয় শিক্ষক নামক মালির সযত্ন পরিচর্যা ও নিবিড় তত্ত্বাবধানে। এজন্য শিক্ষককে যেমন আদর্শবান হতে হবে, তেমনি শিশুর জন্য নিশ্চিত করতে হবে ভয়হীন, নিরাপদ ও আনন্দময় শিক্ষাঙ্গন। কারণ শিশুরা দিনের যতটা সময় পরিবারের কাছে থাকে, তার চেয়ে বেশি সময় থাকে শিক্ষাপ্রতিষ্ঠানে। ফলে একটি শিশুর মনোজগৎ, চিন্তা-চেতনা ও ভবিষ্যৎ নির্মাণে শিক্ষক ও শিক্ষাঙ্গনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ; কিন্তু দুর্ভাগ্যের বিষয়-বর্তমানে প্রায়শ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নানা আচরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবর আমাদের সামনে আসছে, যা আমাদের রীতিমতো শঙ্কিত করে তুলছে। উদ্বিগ্ন করে তুলছে অভিভাবকদের।

শিক্ষক যখন নীতিভ্রষ্ট হন, তখন তার বিষাক্ত প্রভাব কেবল একটি শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকে না, তা গোটা প্রজন্মকে কলুষিত করে। এটি নিঃসন্দেহে সমাজের জন্য অশনিসংকেত। তাই শিক্ষাপ্রতিষ্ঠান হতে হবে এমন নিরাপদ আশ্রয়স্থল, যেখানে প্রবেশমাত্র শিশু নিরাপত্তা ও নির্ভরতা পাবে। এর জন্য সরকার ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই।

শিশুরা আমাদের আমানত। আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ ও নৈতিক সুরক্ষার নির্দেশ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানত তার হকদারদের কাছে পৌঁছে দেবে’ (সুরা নিসা-৫৮)। শিশুদের শিক্ষা, প্রতিপালন ও নিরাপত্তার দায়িত্ব যাদের ওপর অর্পিত, তাদের জন্য এ নির্দেশনা বিশেষ তাৎপর্য বহন করে। অন্য আরেক হাদিসে প্রিয় নবী (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে’ (সহিহ বুখারি-৭১৩৮)।

শিক্ষকতা নিছক কোনো অর্থ উপার্জনের পেশা নয়, এটি মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব ও অমানত। শরিয়তে শিশুরা গায়রে মুকাল্লাফ তথা দায়ভার ও জবাবদিহি থেকে মুক্ত। তারা শারীরিকভাবে যেমন দুর্বল তেমনি মানসিকভাবেও কোমল। তাই তাদের সঙ্গে কোমল ও নরম আচরণ করতে হবে। তাদের শিক্ষাদান করতে হবে মায়ের মতো স্নেহ-মমতা দিয়ে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত; নবীজি (সা.) বলেছেন, আল্লাহ আমাকে হঠকারী ও কঠোরতাকারীরূপে প্রেরণ করেননি; বরং সহজ-কোমল আচরণকারী শিক্ষকরূপে প্রেরণ করেছেন (মুসলিম-১৪৭৮)। সুতরাং শিক্ষককে হতে হবে অত্যন্ত কোমল ও শিশুবান্ধব। শিশুর মন এক টুকরো শুভ্র কাগজের মতো স্বচ্ছ ও সংবেদনশীল। সেখানে শিক্ষকের আচরণ যে ছাপ রেখে যায়, তা শিশুর জীবন গঠনে গভীর প্রভাব ফেলে।

♦ জুমার মিম্বর থেকে

গ্রন্থনা : নুরুল ইসলাম তানঈম

Releated Posts

মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর…

নভেম্বর ১, ২০২৬
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

✒️বাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।  তিনি বলেছেন, ‘দেশের জনসংখ্যার…

নভেম্বর ১, ২০২৬
পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

পরিবার পরিকল্পনা জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বছরব্যাপী প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে…

নভেম্বর ১, ২০২৬
পার্সেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক কার্যকর

পার্সেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক কার্যকর

 চীন থেকে আসা বিপুলসংখ্যক ছোট পার্সেলের প্রবাহ নিয়ন্ত্রণে রোববার থেকে নতুন হ্যান্ডলিং ফি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।…

নভেম্বর ১, ২০২৬
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছে রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা মিরপুর-১০…

নভেম্বর ১, ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো রাজকে

৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো রাজকে

সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার কমতি নেই শরিফুল রাজের। তবে কাজের ব্যস্ততার মধ্যেই এবার তার বিরুদ্ধে উঠেছে চুক্তি লঙ্ঘনের…

নভেম্বর ১, ২০২৬
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে শিরোপা হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। তবে সেই হারের ক্ষত পুরোপুরি…

নভেম্বর ১, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে গতকাল শনিবার স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি…

নভেম্বর ১, ২০২৬
গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিতে একজনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো পরিবার

গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিতে একজনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো পরিবার

ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে শনিবার স্থানীয়…

নভেম্বর ১, ২০২৬